ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বরিশালে চলন্ত বাসে আগুন

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৫ ০৪:০৮:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৫ ০৪:০৮:০২ অপরাহ্ন
বরিশালে চলন্ত বাসে আগুন
ঢাকা-বরিশাল মহাসড়কে চলাচলকারী গ্রিন লাইন পরিবহনের একটি বাস আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইলে এই ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে, বাসটি ঢাকা থেকে বরিশাল যাচ্ছিলো, এ সময় যান্ত্রিক ত্রুটির কারণে বাসে আগুন লেগে যায়।

গ্রিন লাইন পরিবহনের বরিশাল ডিপো ম্যানেজার আনিসুর রহমান জানিয়েছেন, বাসের সকল যাত্রী এবং স্টাফ নিরাপদে আছেন।

স্থানীয় বাসিন্দা মনির খলিফা জানান, বৃহস্পতিবার সকালে রাস্তায় হাঁটার সময় তিনি দেখতে পান গ্রিন লাইন পরিবহনের বাসে আগুন জ্বলছে। তিনি ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রনি জানান, চলন্ত বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসটি পুরোপুরি পুড়ে যায়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা