ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

১৩ বছরের ড্যানিয়েলকে ‘সিক্রেট সার্ভিস এজেন্ট’ করলেন ট্রাম্প!

  • আপলোড সময় : ০৭-০৩-২০২৫ ০৯:৪৪:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৩-২০২৫ ০৯:৪৪:৪৫ পূর্বাহ্ন
১৩ বছরের ড্যানিয়েলকে ‘সিক্রেট সার্ভিস এজেন্ট’ করলেন ট্রাম্প!
১৩ বছর বয়সি ডিজে ড্যানিয়েলকে ‘সিক্রেট সার্ভিস এজেন্ট’ হিসেবে নিয়োগ করে দেশবাসীকে চমকে দিয়ৈছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রথমবার ভাষণ দিতে উঠে এমনই চমকপ্রদ ঘোষণা দেন তিনি।

গণমাধ্যমের তথ্য অনুসারে, টেক্সাসের বাসিন্দা ১৩ বছরের ড্যানিয়েল দীর্ঘ কয়েক বছর ধরে ক্যানসারের সঙ্গে কঠিন লড়াই চালাচ্ছে। তার স্বপ্ন ছিল পুলিশ হওয়ার। সেজন্যই তাকে সিক্রেট এজেন্টের সাম্মানিক পদ দেয়া হয়েছে। 

 
ট্রাম্পের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সবাই। মার্কিন কংগ্রেসে ডিজে ড্যানিয়েলের সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন খোদ প্রেসিডেন্ট ট্রাম্প। তার দীর্ঘদিনের লড়াইয়ের কথা তুলে ধরেন সবার সামনে। 
 

 
জানা যায়, ২০১৮ সালে বিরল ক্যানসার ধরা পড়ে ১৩ বছরের ডিজে ড্যানিয়েলের। চিকিৎসকরা জানিয়েছিলেন, পাঁচ মাসের বেশি বাঁচবে না। কিন্তু সব শারীরিক প্রতিকূলতাকে জয় করে জীবনে ফিরে এসেছে সে। নিজের স্বপ্নকে মরতে দেয়নি। বরাবরই পুলিশ অফিসার হওয়ার শখ ছিল। 
 

 
ডোনাল্ড ট্রাম্প বলেন, 
মাত্র পাঁচ মাস সময় ছিল ওর হাতে। কিন্তু ছয় বছর ধরে মৃত্যুর চোখে চোখ রেখে লড়াই চালিয়ে গেছে ডিজে ড্যানিয়েল। ওর বাবা ছেলের স্বপ্নপূরণের লক্ষ্যে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজ ওকে শ্রেষ্ঠ সম্মানে ভূষিত করছি আমরা। মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসে একজন এজেন্ট হিসেবে ওকে নিয়োগ করার জন্য নির্দেশ দিচ্ছি আমাদের নয়া সিক্রেট সার্ভিস ডিরেক্টর শন কুরানকে।
 

ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশন একটি বিরল মুহূর্তের সাক্ষী হয় এদিন। ডেমোক্র্যাট এবং রিপাবলিকান সদস্যরা একযোগ ডিজে ড্যানিয়েলকে অভিনন্দন জানান। করতালিতে মুখরিত হয়ে ওঠে ক্যাপিটল। বেশ কিছু সদস্য ১৩ বছরের নতুন মার্কিন সিক্রেট সার্ভিস এজেন্টকে কোলে তুলে নেন। ডিজে ড্যানিয়েলকে একটি সাম্মানিক ব্যাজ পরিয়ে দেন সিক্রেট সার্ভিসের ডিরেক্টর শন কুরান।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা