ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য চড়া সবজির বাজার, বেশিরভাগের দাম ১০০ টাকার বেশি

জার্মানির সিটি করপোরেশন ভবনে ‘রামাদান করিম’ লেখা শুভেচ্ছাবার্তা

  • আপলোড সময় : ০৭-০৩-২০২৫ ১০:১১:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৩-২০২৫ ১০:১১:১৩ পূর্বাহ্ন
জার্মানির সিটি করপোরেশন ভবনে ‘রামাদান করিম’ লেখা শুভেচ্ছাবার্তা
পবিত্র রমজানের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি নানা ধর্ম-বর্ণের মানুষের মধ্যে ভাতৃত্ববোধ বাড়াতে প্রথমবারের মতো জার্মানির বার্লিনে সিটি করপোরেশন ভবনে শোভা পাচ্ছে ‘রামাদান করিম’ শিরোনামের শুভেচ্ছাবার্তা। এই বিষয়টিকে উপলক্ষ করে আয়োজন করা হয় সম্প্রীতির ইফতার মাহফিলও।জার্মানিতে বসবাসরত অভিবাসী মুসলমানদের প্রতি সম্মান জানিয়ে এবং পবিত্র রমজানের গুরুত্ব তুলে ধরতে প্রথমবারের মতো ‘রামাদান করিম’ লেখা নিয়ন সাইন শোভা পাচ্ছে রাজধানী বার্লিনের সিটি করপোরেশন ভবনে।


 
বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় নগরীর সরকারি ভবন রাথহাউস টিয়ারগার্টেনে এই লেখার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি মুসলমানসহ মধ্য বার্লিনে বসবাসরত সকল ধর্মের মানুষের সম্মানে আয়োজন করা হয় ইফতার মাহফিলেরও। 

 
সংযমের মাসে সম্প্রীতির এমন আয়োজনে সবাইকে পেয়ে খুশি রাথহাউস টিয়ারগার্টেন-এর মেয়র স্টেফানি রেমলিংগার। 

 

তিনি বলেন, টিয়ারগার্টেন-এর মেয়র হিসেবে আমি আজ দারুণ খুশি যে আমার অফিসে নিয়ন সাইনে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ইফতারির ব্যবস্থা করতে পেরেছি। আজকের দিনে শুধু মুসলমানরাই নন, এখানে অন্যান্য ধর্মের সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। সম্প্রীতির পৃথিবী গড়াই আমাদের মূল উদ্দেশ্য।
 


এমন আয়োজন নিয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। অনুষ্ঠানে বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনা করে বক্তব্য দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ ধর্মীয় ও প্রশাসনিক কর্মকর্তারা। ছিলেন স্থানীয় জার্মানসহ প্রবাসী বাংলাদেশিরাও।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর

পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর