ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

আমেরিকা না দিলেও ইউক্রেনকে সামরিক গোয়েন্দা তথ্য দিচ্ছে ফ্রান্স

  • আপলোড সময় : ০৭-০৩-২০২৫ ১২:৫৬:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৩-২০২৫ ১২:৫৬:২৫ অপরাহ্ন
আমেরিকা না দিলেও ইউক্রেনকে সামরিক গোয়েন্দা তথ্য দিচ্ছে ফ্রান্স
সম্প্রতি ইউক্রেনের সঙ্গে সব ধরনের গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে আগামী দিনগুলোতে ইউক্রেনের জন্য পরিস্থিতি আরও কঠিন হতে পারে বলে মনে করা হচ্ছিল।



এই অবস্থায় ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স। দেশটি ইউক্রেনকে সামরিক গোয়েন্দা তথ্য দিচ্ছে। বৃহস্পতিবার (৬ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা।

সংবাদমাধ্যমটি বলছে, ফ্রান্স ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা বিভাগীয় তথ্য শেয়ার করছে বলে ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু বৃহস্পতিবার জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ করার পর ফ্রান্সের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হলো।




এদিকে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে সাহায্যের জন্য ব্যয় ও অঙ্গীকার জোরালো করে প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত করার বিষয়ে আলোচনা করতে ইউরোপীয় ইউনিয়নের নেতারা বৃহস্পতিবার ব্রাসেলসে এক শীর্ষ সম্মেলনে সমবেত হন; ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সেখানে উপস্থিত ছিলেন।

এরপরই কিয়েভের সঙ্গে সামরিক গোয়েন্দা তথ্য ভাগাভাগির এই সিদ্ধান্ত নিলো ফ্রান্স। বৈঠকের আগে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা “আগামীতে চূড়ান্ত পদক্ষেপ নেবে।”



পাশাপাশি, নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ইউক্রেনকে যুক্তরাষ্ট্র সাহায্যদানের সিদ্ধান্ত বদল করায় উদ্বেগও প্রকাশ করেছেন তিনি। ম্যাক্রোঁ বলেন, “ইউরোপের ভবিষ্যৎ ওয়াশিংটন বা মস্কোতে বসে নির্ধারণ করা যাবে না।”

প্রসঙ্গত, গত সপ্তাহে হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের উত্তপ্ত বাক্যবিনিময়ের পর এই সপ্তাহের শুরুতে কিয়েভের জন্য সামরিক সাহায্য বাতিল মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। পরে সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ বলেন, কিয়েভের সঙ্গে গোয়েন্দা বিভাগীয় তথ্য বিনিময় বন্ধ করেছে যুক্তরাষ্ট্র।


২০২২ সালে যুদ্ধের শুরু থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে উল্লেখযোগ্য হারে গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে; যার মধ্যে রুশ বাহিনীকে নিশানা করতে ইউক্রেনের সামরিক বাহিনীর প্রয়োজনীয় একান্ত গুরুত্বপূর্ণ তথ্যও রয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা