ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

শাহরুখ ভক্তদের জন্য দুঃসংবাদ 

  • আপলোড সময় : ০৭-০৩-২০২৫ ০১:৫৫:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৩-২০২৫ ০১:৫৫:৩৩ অপরাহ্ন
শাহরুখ ভক্তদের জন্য দুঃসংবাদ 
বলিউড বাদশাহ শাহরুখ খান ২০২৩ সালে তার সিনেমাগুলো দিয়ে বক্স অফিস মাতিয়ে রেখেছিলেন। এরপর ২০২৪ সালে তার আর কোনো সিনেমা মুক্তি পায়নি। তবে বছরজুড়েই আলোচনা ছিল তার আসন্ন সিনেমা ‘কিং’ কিনে। সিনেমাটির মুক্তি নিয়ে অপেক্ষায় আছে শাহরুখ ভক্তরা। তবে এর মাঝেই জানা গেল সিনেমাটির শুটিং এখনো শুরু হয়নি বরং আরও কয়েকমাস লেগে যাবে। তাই চলতি বছরেও শাহরুখের সিনেমা মুক্তি পাবে না। 



বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, শাহরুখ ২০২৬ সালে নতুন সিনেমা ‘কিং’ নিয়ে বড় পর্দায় ফিরছেন। প্রথমে সুজয় ঘোষ পরিচালনার দায়িত্বে থাকলেও পরবর্তীতে শাহরুখ ও তার টিম সিদ্ধান্ত নিয়ে তাকে পরিবর্তন করে সিদ্ধার্থ আনন্দকে দায়িত্ব দেন। এবার জানা গেল নতুন তথ্য। সিদ্ধার্থ আনন্দ তার নিজস্ব স্টাইলের সঙ্গে মানানসই করতে ‘কিং’-এর চিত্রনাট্যে চূড়ান্ত পরিবর্তন আনছেন। 

সিদ্ধার্থ আনন্দ এবং শাহরুখ খান একসঙ্গে ‘পাঠান’ করেছেন, যা দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছিল। এবার ‘কিং’ দিয়ে সেই উচ্চতাকে ছাড়িয়ে যাওয়ার পরিকল্পনা করছেন তারা। তাই শুটিংয়ের আগে চিত্রনাট্যে নিখুঁতভাবে কাজ করছেন সিদ্ধার্থ আনন্দ।

এই দীর্ঘ প্রি-প্রোডাকশনের কারণে মার্চের পরিবর্তে সিনেমাটির শুটিং শুরু হবে জুন ২০২৫ থেকে। ‘কিং’ সিনেমার শুটিং হবে ভারত ও ইউরোপের বিভিন্ন লোকেশনে। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্স এক অনন্য সিনেমাটিক অভিজ্ঞতা উপহার দিতে বদ্ধপরিকর। সব ঠিক থাকলে ২০২৬ সালের শেষের দিকে মুক্তি পাবে সিনেমাটি।  

এ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে অভিনেতার একমাত্র মেয়ে সুহানা খানকে। সেই সঙ্গে দেখা যাবে বলিউড শাহেনশাহ অভিষেক বচ্চনকে। সিনেমাটির চরিত্রগুলোর জন্যও মূলত দর্শক মহলে ‘কিং’ নিয়ে এতো আগ্রহ তৈরি হয়েছে। তবে সিনেমাটি দেখছে দর্শককে আরও একবছর অপেক্ষা করতে হবে। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা