ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকরা

  • আপলোড সময় : ০৭-০৩-২০২৫ ০২:১৪:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৩-২০২৫ ০২:১৪:৪৪ অপরাহ্ন
ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকরা
শেখ হাসিনার পতনের পর বাংলাদেশিদের ভিসা প্রদান প্রায় আট গুণ কমিয়ে দিয়েছে ভারত। বর্তমানে শুধু মেডিকেল ট্যুরিস্টদের ভিসা দিচ্ছে দেশটি। এতে দুই দেশের সাধারণ মানুষের মধ্যে সম্পর্কেও প্রভাব পড়ছে বলে মনে করছেন ভারতীয় কূটনীতিকেরা।

আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে বলা হয়েছে, ৫ আগস্টের আগে প্রতিদিন প্রায় ৮ হাজার বাংলাদেশিকে ভিসা দিত ভারত, কিন্তু বর্তমানে এই সংখ্যা নেমে দাঁড়িয়েছে ১ হাজারেরও নিচে।



কূটনৈতিক কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের কারণেই ভারতের এই ভিসা সীমিত করার নীতি, যার ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ। ভিসা দেওয়ার সংখ্যা কমানোয় দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কেও প্রভাব পড়ছে বলে মনে করেন অনেক কূটনীতিক। তাঁদের ভাষ্যমতে, থাইল্যান্ড কিংবা সিঙ্গাপুরের চিকিৎসা ব্যবস্থাও অনেক উন্নত। চাইলে সেসব দেশেও চিকিৎসার জন্য যেতে পারেন বাংলাদেশিরা। কিন্তু, তাঁদের প্রথম পছন্দ ভারত। কারণ এটি নয় যে, ভারত অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো মানের চিকিৎসা দেয়। আসল কারণ হচ্ছে, ভারত, বিশেষ করে কলকাতার সঙ্গে বাংলাদেশের ভাষা-সংস্কৃতির মিল রয়েছে।


অনেক কূটনীতিক বলছেন, ভারত ও বাংলাদেশ দুই দেশের সাধারণ মানুষের কাছেই গুরুত্বপূর্ণ ইস্যু হলো পরস্পরের ভিসা। তাই এই ইস্যুতে একটি সমাধানে কীভাবে পৌঁছানো যায়, তা নিয়ে দুই দেশের তৎপরতা শুরু করা প্রয়োজন।

গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর থেকেই দুই দেশের সম্পর্ক নিয়ে উত্তেজনা বেড়েছে। সাবেক ইসকন নেতা চিন্ময় দাসের গ্রেপ্তার ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে, যার জেরে আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে ভাঙচুর চালায় উগ্র হিন্দুত্ববাদী ভারতীয়রা। নিরাপত্তাজনিত শঙ্কায় দেশটি থেকে কূটনীতিক সরিয়ে নিতে বাধ্য হয় ঢাকা।

তবে, গত ডিসেম্বরে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক স্থিতিশীল হতে শুরু করে। এ ছাড়া, কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের অঙ্গীকার হিসেবে, কলকাতা ও আগরতলা মিশন থেকে প্রত্যাহার করা সহকারী হাইকমিশনারদেরও আবার তাঁর কার্যক্রম চালিয়ে নিয়ে ভারতে পাঠিয়েছে ঢাকা। আর কিছুদিনের মধ্যেই নয়াদিল্লিতে হাইকমিশনারের দায়িত্ব গ্রহণ করবেন রিয়াজ হামিদুল্লাহ।
 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা