ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

খালুর দুই চোখ উপড়ে পালালো যুবক

  • আপলোড সময় : ০৭-০৩-২০২৫ ০২:২৭:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৩-২০২৫ ০২:২৭:৩০ অপরাহ্ন
খালুর দুই চোখ উপড়ে পালালো যুবক
যশোরের শহরতলীর বকচর এলাকার একটি তেলের পাম্প-সংলগ্ন এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক যুবক তার খালুর দুটি চোখ উপড়ে ফেলে পালিয়ে গেছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত শহিদুল ইসলাম বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত শহিদুলের পরিবার জানিয়েছে, শহিদুল কৃষি কাজ করেন, আর হামলাকারী যুবক সাদ্দাম হোসেন ট্রাক ড্রাইভার ও মাদকাসক্ত। ঘটনার রাতে সাদ্দাম আকস্মিকভাবে তেলের পাম্প এলাকায় শহিদুলের ওপর হামলা চালান। ধারালো অস্ত্র দিয়ে তার দুই চোখে আঘাত করে পালিয়ে যান। শহিদুলের ডাক-চিৎকারে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় লোকজন।


শহিদুলের মেয়ে মারুফা বলেন, তার বাবা এবং প্রতিবেশী তৌহিদের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে শত্রুতা চলছিল। বিভিন্ন সময়ে হুমকি ও ভয়ভীতি দেওয়া হচ্ছিল। মারুফার দাবি, সাদ্দামের তৌহিদের সঙ্গে সখ্যতা ছিল এবং তৌহিদের পরিকল্পনায় সাদ্দাম তার বাবার ওপর হামলা চালিয়েছে। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।



এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের ধরতে পুলিশ কাজ করছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে