ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব: শিক্ষামন্ত্রী শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয় আমি না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত রেমিট্যান্সে সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছিলেন জিনেদিন জিদান গণমাধ্যম কমিশন হবে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান : তথ্যমন্ত্রী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

আধুনিক রাষ্ট্রের অন‍্যতম নির্ধারক নারীদের নিরাপত্তা নিশ্চিত করা

  • আপলোড সময় : ০৭-০৩-২০২৫ ০২:৩২:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৩-২০২৫ ০২:৩২:৪২ অপরাহ্ন
আধুনিক রাষ্ট্রের অন‍্যতম নির্ধারক নারীদের নিরাপত্তা নিশ্চিত করা
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘একটি আধুনিক রাষ্ট্রের অন‍্যতম নির্ধারক হচ্ছে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা।আজ শুক্রবার নিজের ভেরিভায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে তিনি লেখেন, ‘গত পনেরো বছরে হাজার হাজার পুরুষ, নারী গুম, খুন, অত্যাচারিত হয়েছে। অমানবিক সংগ্রাম করেছে ওই পরিবারগুলোর নারীরা। জুলাইতেও আন্দোলনের শুরু এই বাংলাদেশের নারীদের হাতেই। শহীদ হয়েছে আমাদের সন্তানেরা, ছোট শিশুকন্যাও। হিন্দু, মুসলিম, খ্রিশ্চান, বৌদ্ধ, সকলেই এই আন্দোলনের শরিক।’

তিনি লেখেন, ‘আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে নাগরিকদের নিরাপত্তা দেওয়াই আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ লক্ষ্য থাকবে। লিঙ্গ, বয়স, পেশা নির্বিশেষে প্রতিটা নাগরিক যেন রাস্তাঘাটে চলাফেরা করতে নিরাপদ বোধ করে এমন বাংলাদেশ আমাদের কাম‍্য। বাড়ি থেকে রাস্তায়, বিশ্ববিদ্যালয়ে, অফিসে, সর্বত্র তাদের আত্মসম্মানকে মূল্যায়ন করা উচিৎ।’

আজকের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে উগ্রবাদের কোনো জায়গা নেই উল্লেখ করে মির্জা ফখরুল লেখেন, ‘একটি আধুনিক রাষ্ট্রের অন‍্যতম নির্ধারক হচ্ছে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা। আসুন আমরা নারীদের প্রতি উগ্রতা, বিদ্বেষ, এবং অশ্রদ্ধামূলক সকল আচরণকে না বলি এবং এই লক্ষ‍্যে অন্তর্বর্তীকালীন সরকারকে আইনশৃঙ্খলা ব‍্যবস্থা সুসংহত করার জন‍্য আহবান জানাই।’

আজকের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে উগ্রবাদের কোনো জায়গা নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব লেখেন, ‘আগামীকাল শনিবার আন্তর্জাতিক নারী দিবস। নারীরা আমাদের উন্নয়ন এবং অগ্রগতিতে অংশীদার। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে, আসুন আমাদের অগ্রগতি দ্রুততর করতে পদক্ষেপ নিই।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা