ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

বিশ্বের ২৫ শতাংশ দেশে কমেছে নারী অধিকার: জাতিসংঘ

  • আপলোড সময় : ০৭-০৩-২০২৫ ০২:৩৫:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৩-২০২৫ ০২:৩৫:২৫ অপরাহ্ন
বিশ্বের ২৫ শতাংশ দেশে কমেছে নারী অধিকার: জাতিসংঘ
বিশ্বের ২৫ শতাংশ ক্ষেত্রে অধিকার দুর্বল হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন। গতকাল বৃহস্পতিবার তাদের প্রকাশিত একটি প্রতিবেদনের মতে জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে গণতান্ত্রিক ভাবে পিছিয়ে পড়ার কারণে গোটা বিশ্বজুড়ে নারী অধিকার গত বছর এক চতুর্থাংশ হ্রাস পেয়েছে ।


প্রতিবেদনে আরও বলা হয়েছে,“গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি দূর্বল হয়ে পড়ার সঙ্গে সঙ্গে, লিঙ্গ সমতার উপর এর প্রতিকুল প্রভাব পড়েছে” এতে আরও বলা হয়, “অধিকার বিরোধীরা নারী অধিকার বিষয়ে দীর্ঘদিনের ঐকমত্যকে সক্রিয়ভাবে খর্ব করছেন”।

প্রতিবেদনে ১৯৯৫ সালের নারী বিষয়ক বিশ্ব সম্মেলনের প্রসঙ্গ উল্লেখ করে আরও বলা হয়,“প্রায় এক-চতুর্থাংশ দেশ জানিয়েছে যে লিঙ্গ সমতা বিরোধীতা বেইজিং প্ল্যাটফর্ম ফর অ্যাকশান’এর বাস্তবায়নকে ক্ষতিগ্রস্ত করছে।জাতিসংঘ বলছে এই সম্মেলনের পর গত ৩০ বছরে মিশ্র অগ্রগতি হয়েছে।

১৯৯৫ সাল থেকে বিশ্বব্যাপী সংসদে নারী প্রতিনিধিত্ব দ্বিগুণ হয়েছে কিন্তু পুরুষরা এখনও সংসদ সদস্যপদের তিন-চতুর্থাংশ অধিকার করে রেখেছে।২০১০ থেকে ২০২৩ সালের মধ্যে সামাজিক নিরাপত্তার সুবিধা সম্বলিত নারীদের সংখ্যা এক-তৃতীয়াংশ বৃদ্ধি পেয়েছে যদিও এখনও ২০০ কোটি নারী ও মেয়েরা এ জাতীয় সুরক্ষা ছাড়াই বিভিন্ন স্থানে বসবাস করছেন।লিঙ্গ ভিত্তিক বৈষম্য “কয়েক দশক ধরে থমকে আছে”। ২৫ থেকে ৫৪ বছর বয়সী নারীদের ৬৩ শতাংশ বেতনভিত্তিক চাকরিতে রয়েছেন । সেই তূলনায় একই বয়সের ৯২% পুরুষ এ ধরণের চাকরিতে রয়েছেন।


এই প্রতিবেদনে লিঙ্গ সমতার বিরুদ্ধে সম্ভাব্য হুমকি হিসেবে কভিড-১৯ মহামারি, বৈশ্বিক সংঘাত, জলবায়ু পরিবর্তন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এ.আই)’এর কথা উল্লেখ করা হয়েছে।ইউএন উইমেন প্রতিবেদনে দেওয়া উপাত্তে দেখা যাচ্ছে যে সংঘর্ষ সম্পর্কিত যৌন সহিংসতা গত ১০ বছরে ৫০% বৃদ্ধি পেয়েছে এবং এর ৯৫% শিকার হচ্ছে শিশু কিংবা তরুণীরা।

২০২৩ সালে ৬১ কোটি ২০ লক্ষ নারী সশস্ত্র সংঘাতের ৫০ কিলোমিটার ভেতরে বাস করতেন যা ২০১০ সালের তূলনায় ৫৪% বেশি।আর ইউরোপ ও মধ্য এশিয়ার ১২ টি দেশে, অন্তত ৫৩% নারী অনলাইনে এক বা একাধিক বার লিঙ্গ-ভিত্তিক সহিংসতার অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন।প্রতিবেদনে বলা হয়,“ বিশ্বব্যাপী নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা ভয়াবহ হারে বৃদ্ধি পেয়েছে। তাদের জীবনে তিনজন নারীর মধ্যে প্রায় একজন ঘনিষ্ঠ পার্টনারের দ্বারা শারিরীক বা যৌন সহিংসতার শিকার হয়েছেন অথবা ঘনিষ্ঠজন নয় বা পার্টনারও নয় এমন লোকদের দ্বারা যৌন সহিংসতার শিকার হয়েছেন।

লিঙ্গ বৈষম্যের মোকাবিলা করার জন্য এই প্রতিবেদনে একাধিক উপায়ের কথা বলা হয়েছে, যেমন এ.আই’র মত নতুন প্রযুক্তিতে নারীদের সমান প্রবেশাধিকার, জলবায়ু বিষয়ে পদক্ষেপ গ্রহণ, দারিদ্র মোকাবিলা করতে বিনিয়োগ বৃদ্ধি, জন কার্যক্রমে তাদের অংশগ্রহণ বৃদ্ধি করা এবং লিঙ্গ সহিংসতার বিরুদ্ধে লড়াই করা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম