ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউনকে মুক্তির আদেশ

  • আপলোড সময় : ০৭-০৩-২০২৫ ০৩:০০:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৩-২০২৫ ০৩:০০:৪৭ অপরাহ্ন
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউনকে মুক্তির আদেশ
দক্ষিণ কোরিয়ার একটি আদালত অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে মুক্তির আদেশ দিয়েছে। জানুয়ারিতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে এএফপি।

ইউনের আইনজীবীদের দাবি, আদালতের আদেশ সত্ত্বেও এখনো ইউনকে আটকে রাখা হয়েছে।ইতোমধ্যে প্রেসিডেন্টের পদ থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন ইউন। এই সিদ্ধান্ত স্থায়ী হবে কি না, তা খুব শিগগির জানা যাবে।


গত মাসে ইউনের আইনজীবীরা তার গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের আবেদন জমা দেয়। তারা যুক্তি দেন, ইউনকে আটক রাখা বেআইনি, কারণ কৌঁসুলিরা তার বিরুদ্ধে অভিযোগ গঠন করতে অনেক বেশি সময় নিয়েছেন।সিউলের কেন্দ্রীয় জেলা আদালতের নথিতে বলা হয়, 'সকল যুক্তি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ইউনকে আটকে রাখার সময়সীমা পার হয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।'

'প্রক্রিয়াগত স্বচ্ছতা নিশ্চিত করতে এবং তদন্ত প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা নিয়ে সন্দেহ দূর করতে (ইউনের) আটকাদেশ বাতিল করাই যুক্তিসঙ্গত কাজ', আদালত জানায়।

সাবেক কৌঁসুলি ইউন সুক ইওল হঠাত করে সামরিক শাসন জারি করে দক্ষিণ কোরিয়ায় রাজনৈতিক সংকট তৈরি করেন। সামরিক শাসন জারির পর পার্লামেন্টে সেনা মোতায়েন করেন তিনি।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল সামরিক শাসন জারির ঘোষণা দেন 


পরবর্তীতে ইউনের বিরুদ্ধে অভ্যুত্থান উসকে দেওয়ার অভিযোগ আনা হয়।১৫ জানুয়ারি ইউনকে গ্রেপ্তার করা হয়।

শিগগির সাংবিধানিক আদালতে তাকে অভিশংসন করার বিষয়টি নিয়ে শুনানি হবে। এই শুনানিতেই নির্ধারণ হবে তার অপসারণ বৈধতা পাবে কি না।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন