ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন জুলাই জাতীয় সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে রেকর্ড ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩.৭ বিলিয়ন ডলার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা দেশ পুনর্গঠনই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামীণ কল্যাণের কর পরিশোধ করতে হবে, সরকারের এখানে কিছু করার নেই
সাদিয়া আয়মানের লাইভ নাটক:

দর্শকদের ইমোশন নিয়ে খেলা, সমালোচনার ঝড়

  • আপলোড সময় : ২২-১০-২০২৪ ১১:০৯:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৪ ০৪:৪৫:৫৬ অপরাহ্ন
দর্শকদের ইমোশন নিয়ে খেলা, সমালোচনার ঝড় সাদিয়া আয়মানের লাইভ নাটক
বর্তমানে নাটক ও সিনেমার প্রচারণায় তারকারা কখনও কখনও ভক্ত-দর্শকদের সঙ্গে খেলার কৌশল গ্রহণ করেন। এর আগে জনপ্রিয় গায়ক তাহসান ও অভিনেত্রী ফারিণও একটি বিজ্ঞাপনের জন্য দর্শকদের বোকা বানানোর চেষ্টা করেছিলেন। এবার সেই পথে হাঁটলেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। 

তিনি সম্প্রতি ফেসবুক লাইভে এসে একটি ভৌতিক অভিজ্ঞতার কথা তুলে ধরেন, যা ছিল সম্পূর্ণ সাজানো। এতে ভক্তদের মধ্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে। 

সোমবার মধ্যরাতে লাইভে এসে সাদিয়া জানান, তিনি একটি বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন। তিনি বলেন, "গত কয়েকদিন আগে আমি একটি শুট শেষ করে বাসায় ফিরছিলাম। সেই সময়ে এক কালো ব্যক্তি গাড়ির সামনে চলে আসে, কিন্তু গাড়ি থেকে নেমে দেখলাম সেখানে কেউ নেই।" 

কাঁপা কণ্ঠে তিনি আরও বলেন, "বাসায় ফিরে এসে আমি আবারও সেই ব্যক্তিকে আমার বাড়ির নিচে দেখতে পাই।" 

কিন্তু পরে জানা যায়, এ সবকিছুই ছিল একটি নাটকের প্রচারণার অংশ। সাদিয়া আয়মান কিছুক্ষণ পরেই লাইভ ভিডিওটি ফেসবুক থেকে সরিয়ে নেন এবং ঘণ্টা খানেক বাদে একটি ওয়েব ফিল্মের পোস্টার শেয়ার করেন। সেই ফিল্মের নাম ‘বিভাবরী’, যা শিগগিরই দীপ্ত প্লে’তে মুক্তি পাবে এবং ঢাকার রহস্যজনক ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত।

এ ঘটনার পর দর্শকদের মধ্যে সমালোচনার ঝড় উঠে। কেউ কেউ মন্তব্য করেছেন, "এত বাজে প্রচারণা আমি জীবনে দেখিনি," এবং "মানুষের আবেগ নিয়ে খেলা বন্ধ করুন।" 

সাদিয়া আয়মানের এ প্রচারণা নিয়ে আলোচনার মধ্যে, দর্শকদের প্রতি তার সহানুভূতি অর্জনের চেষ্টা যে ব্যর্থ হয়েছে, তা স্পষ্ট।

কমেন্ট বক্স
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন