ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

নতুন করে যাদের ভিসা বাতিলসহ দেশে ফেরত পাঠানো হবে, জানাল যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ০৭-০৩-২০২৫ ০৩:৩৬:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৩-২০২৫ ০৩:৩৬:২০ অপরাহ্ন
নতুন করে যাদের ভিসা বাতিলসহ দেশে ফেরত পাঠানো হবে, জানাল যুক্তরাষ্ট্র
এবার বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদের মধ্যে যাদের হামাস সমর্থক হিসেবে মনে করা হবে, তারা এর আওতায় পড়ে যাবে। এই খবরটি স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসে প্রকাশ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্ধৃত করে আরেক মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ আলাদা প্রতিবেদনে জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় এক শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে। তার বিরুদ্ধে 'হামাস সমর্থক বিপর্যয় বা অনুষ্ঠানে' অংশগ্রহণকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ছিল ভিসা বাতিলের প্রথম কোনো পদক্ষেপ, প্রতিবেদনে উল্লেখ করা হয়। অ্যাক্সিওস জানিয়েছে, বিচার বিভাগ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ সঙ্গে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর গ্লোবাল সাউথ ওয়ার্ল্ডের।


এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি এই প্রতিবেদনের ব্যাপারে মন্তব্য করেনি। তবে পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও সামাজিক মাধ্যমে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে সন্ত্রাসবাদী সমর্থকদের বিরুদ্ধে জিরো টলারেন্স (শূন্য সহিষ্ণুতা) কার্যকর রয়েছে।তিনি আরও বলেছেন, 'যুক্তরাষ্ট্রের আইন ভঙ্গকারী আন্তর্জাতিক/বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলকরণসহ তাদের দেশ থেকে বহিষ্কার করা হতে পারে।সংশ্লিষ্ট অন্য দুটি বিভাগ তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে একটি নির্বাহী আদেশে অ্যান্টিসেমিটিজম মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং বলেছিলেন যে, তিনি ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার পক্ষে চলমান ফিলিস্তিনপন্থি প্রতিবাদে অংশগ্রহণকারী বিদেশি শিক্ষার্থীদের মার্কিন ভূখণ্ড থেকে বহিষ্কার করবেন।


 এআই-সমর্থিত 'ক্যাচ অ্যান্ড রিভোক' পরিকল্পনা অনুযায়ী, হাজার হাজার শিক্ষার্থী এবং ভিসাধারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের এআই-সহায়ক পর্যালোচনা করা হবে। 


অ্যাক্সিওস আরও জানিয়েছে, কর্মকর্তারা ইসরায়েলের নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং ইহুদি শিক্ষার্থীদের মামলা দেখে যাচাই করছেন, যেখানে বিদেশি নাগরিকরা অ্যান্টিসেমিটিজমের সঙ্গে যুক্ত হয়েছেন। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম