ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

 আন্তর্জাতিক নারী দিবস শুরু যাঁদের হাত ধরে

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৫ ০৯:১৬:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৫ ০৯:১৬:৩১ পূর্বাহ্ন
 আন্তর্জাতিক নারী দিবস শুরু যাঁদের হাত ধরে
 প্রতি বছর মহিলাদের শ্রদ্ধা জ্ঞাপন করে পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস‌। ৮ মার্চ এই বিশেষ দিনটি উদযাপন করা হয়। তবে দিনটির নেপথ্যে ছিল একটি বিশেষ ঘটনা। একদিনে এই বিশেষ দিন উদযাপন শুরু হয়নি। আন্তর্জাতিক নারী দিবসের দাবি দীর্ঘদিন ধরে ঘনীভূত হচ্ছিল। ১৯০০ সালের গোড়া থেকে নানা ঘটনা এই বিষয়ে ইন্ধন জোগাতে শুরু করে। নারী দিবসের প্রাক্কালে ফিরে দেখা সেই ইতিহাস।


কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার
১৯০০ সালের গোড়া থেকেই কর্মক্ষেত্রে মহিলাদের সংখ্যা বাড়তে শুরু করে পশ্চিমের বিভিন্ন দেশে। কিন্তু কর্মক্ষেত্রে নানারকম বৈষম্যের শিকারও হতে হত অনেককে। এই লিঙ্গ বৈষম্য ও অশালীন আচরণের বিরুদ্ধেই ধীরে ধীরে ক্ষোভ পুঞ্জীভূত হতে শুরু করে। এছাড়াও তাদের ছিল না ভোটাধিকার। যা ক্ষোভের আরেকটি বড় কারণ। 



১৫ হাজার নারীর মিছিল
১৯০৮ সাল নাগাদ পরিস্থিতি বেশ উত্তেজিত হয়ে ওঠে। দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে সংগঠিত হতে শুরু করেন‌ নারীরা। ওই বছর নিউইয়র্কে ১৫ হাজার নারীর একটি মিছিল বার হয়। কর্মক্ষেত্রে সুযোগ্য বেতন দেওয়ার পাশাপাশি ভোটাধিকারের দাবি নিয়ে সরব হন তাঁরা।

প্রথম জাতীয় নারী দিবস
১৯০৯ সাল নাগাদ আমেরিকাতে প্রতিষ্ঠিত হয়েছিল সোশালিস্ট পার্টি অব আমেরিকা। দলটির প্রতিষ্ঠা দিবসের দিন প্রথম উদযাপিত হল নারী দিবস। তবে সেটি ছিল জাতীয় নারী দিবস। ২৮ ফেব্রুয়ারি ওই দিনটি উদযাপন করা হয়।



আন্তর্জাতিক কনফারেন্সে সিদ্ধান্ত
১৯১০ সালে ওয়ার্কিং উম্যানদের একটি আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয় কোপেনহেগেনে। জার্মানির সোশাল ডেমোক্রেটিক পার্টির উমেনস অফিসের নেত্রী ক্লারা জেটকিন ওই কনফারেন্সে আন্তর্জাতিক নারী দিবস পালনের প্রস্তাব রাখেন। প্রতিটি দেশের প্রতি বছর একই দিনে নারী দিবস পালন করা উচিত, এমনটাই ছিল প্রস্তাব। ১৭ টি দেশ থেকে মোট ১০০ জনের বেশি মহিলা যোগ দিয়েছিলেন ওই কনফারেন্সে। সর্বসম্মতিক্রমে ওই প্রস্তাব গৃহীত হয়। এর পর ১৯১১ সাল। কোপেনহেগেনের সিদ্ধান্ত অনুযায়ী অস্ট্রিয়াতে প্রথম উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস। এর আগে পর্যন্ত প্রতি ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার ছিল নারী দিবসের উদযাপনের রীতি। ১৯১৪ সাল থেকে ৮ মার্চ তারিখকে বেছে নেওয়া হয় নারী দিবস হিসেবে‌। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামেবির ভিসিকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষরের ঘটনায় গ্রেফতার ১

রামেবির ভিসিকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষরের ঘটনায় গ্রেফতার ১