ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

সিরিয়ায় ১৬২ আসাদপন্থির মৃত্যুদণ্ড কার্যকর

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৫ ০৯:৫০:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৫ ০৯:৫০:০৯ পূর্বাহ্ন
সিরিয়ায় ১৬২ আসাদপন্থির মৃত্যুদণ্ড কার্যকর
সিরিয়ার নতুন সরকারের নিরাপত্তা বাহিনী দেশটির উপকূলীয় প্রদেশ লাতাকিয়ায় আলাউইত সংখ্যালঘু সম্প্রদায়ের ১৬২ জনকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। তারা ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদপন্থি হিসেবে পরিচিত।


যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, শুক্রবার (৭ মার্চ) আসাদপন্থি এই ১৬২ জনকে হত্যা বা ‘মৃত্যুদণ্ড কার্যকর’ করা হয়।

 
তবে সিরিয়ার নতুন সরকারের নিরাপত্তা বাহিনী এই মৃত্যুদণ্ড কার্যকর করেছে বিবিসি এমন দাবির সত্যতা যাচাই করতে পারেনি।বার্তা সংস্থা এএফপিকে এসওএইচআর জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়াদের মধ্যে ১৩ জন নারী এবং পাঁচজন শিশু রয়েছে।
 

 
গত ডিসেম্বরে আসাদকে ক্ষমতাচ্যুত করা সিরিয়ার নতুন সরকার বলেছে, সাবেক স্বৈরশাসকের নিজ শহরে এখন একটি সামরিক অভিযান শুরু হয়েছে।
 
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আসাদপন্থি আলাউইত বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। আত্মসমর্পণ না করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে হুমকি দিয়েছেন তিনি।
 
এর আগের দিন আসাদপন্থি এসব বিদ্রোহী হঠাৎ করে দেশটির নতুন সরকারের নিরাপত্তাবাহিনীর ওপর অতর্কিত হামলা চালায়। এতে বহু হতাহত হয়। এরপর আলাউইত সম্প্রদায়ের বিদ্রোহীদের বিরুদ্ধে বিশাল অভিযান শুরু করে সিরীয় বাহিনী। তাদের ধরে ধরে তাৎক্ষণিক হত্যা বা মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে।
 

 
বিদ্রোহীদের হুমকি দিয়ে প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেন,
আপনারা সব সিরীয়র ওপর হামলা চালিয়েছেন এবং ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সময় এসেছে। আর আপনারা এটি প্রতিরোধ করতে পারবেন না। অস্ত্র ফেলে দিন এবং আত্মসমর্পণ করুন, খুব বেশি দেরি হওয়ার আগে।
 

বৃহস্পতিবার দেশটির লাতাকিয়া প্রদেশে সরকারি বাহিনী এবং আসাদপন্থিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে নিরাপত্তারক্ষী সহ ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়।
 
হোমস, লাতাকিয়া এবং তারতুস শহরে কারফিউ জারি করা হয়েছে। লাতাকিয়ার গভর্নর বলেছেন, প্রদেশের সব বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
 
এদিকে, জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত গিয়ার পেডারসেন ও মহাসচিব আন্তোনিও গুতেরেস বেসামরিক হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এ সংঘাত দ্রুত বন্ধ করার আহ্বান জানিয়েছেন তারা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা