ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সৌদিতে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইউক্রেন

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৫ ১০:১৫:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৫ ১০:১৫:৪৬ পূর্বাহ্ন
সৌদিতে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইউক্রেন
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটাতে একটি শান্তি চুক্তির খসড়া প্রস্তুত করার প্রক্রিয়া শুরু করতে চায় যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিরা আগামী সপ্তাহে সৌদি আরবে বৈঠকে বসবেন।

এই তথ্য শুক্রবার এক ব্রিফিংয়ে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মাইক ওয়াল্টজ। ওয়াশিংটনে ওভাল অফিসে অনুষ্ঠিত ওই ব্রিফিংয়ে তিনি বলেন, “রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তির খসড়া প্রস্তুতের জন্য ইউক্রেনের সরকারি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছি। আগামী সপ্তাহে সৌদি আরবে এই বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং আমি উপস্থিত থাকব।”

তিনি আরও বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার স্পষ্টভাবে জানিয়েছেন যে, এই যুদ্ধ বন্ধ করা প্রয়োজন। এখন আমরা একটি শাটল কূটনীতি শুরু করতে যাচ্ছি, যার মাধ্যমে আমরা ইউক্রেন ও রাশিয়ার দৃষ্টিভঙ্গি শোনার পর, উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে চুক্তির খসড়া প্রস্তুত করব।”

এছাড়া, রাশিয়া-ইউক্রেন শান্তি চুক্তি নিয়ে আলোচনা করার জন্য ন্যাটোর মহাসচিব মার্ক রুট আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে আসবেন বলে জানানো হয়েছে।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পকে শুভেচ্ছা জানান। এরপর, ১২ ফেব্রুয়ারি ট্রাম্প পুতিনের সঙ্গে টেলিফোনে প্রায় দেড় ঘণ্টা আলাপ করেন। ১৮ ফেব্রুয়ারি রিয়াদে তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি এবং যুক্তরাষ্ট্র-রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা