ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬ , ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করল ইরান ঢাকায় ৯৭ মিলিমিটার বর্ষণ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা, সীমান্তে চারজনকে আটকে দিল বিজিবি সিএনএনের প্রতিবেদনে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য বন্যার পানিতে ভেসে প্রাণ গেল তিন শিশুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাজিমাত তেজগাঁও কলেজ শিক্ষার্থীর মেয়েকে নিয়ে সমুদ্রে ঝাঁপ দিলেন মা প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে ১৬ বছরের কিশোরীকে বাবা-মায়ের খুন! দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা

নারীর নিরাপত্তা-সাইবার সুরক্ষার দাবিতে বিক্ষোভের ডাক দিলো এনসিপি

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৫ ১২:৪৩:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৫ ১২:৪৩:৪৭ অপরাহ্ন
নারীর নিরাপত্তা-সাইবার সুরক্ষার দাবিতে বিক্ষোভের ডাক দিলো এনসিপি
দেশজুড়ে সম্প্রতি নারীদের প্রতি সংঘটিত সহিংসতা, নিপীড়ন ও সাইবার হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (৮ মার্চ) বিকেল ৪টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীনের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “দেশজুড়ে নারীদের প্রতি সহিংসতা ও সাইবার হয়রানির ঘটনা বেড়েছে। আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে, এনসিপি জনপরিসরে নারীর নিরাপত্তা ও সাইবার সুরক্ষার দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করছে। বিকেল ৪টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ শুরু হবে।”

সমাবেশে উপস্থিত থাকবেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদা সারওয়ার চৌধুরী নিভা।

কমেন্ট বক্স