ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড

কর্মক্ষেত্রে কেন পিছিয়ে নারীরা?

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৫ ১২:৪৬:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৫ ১২:৪৬:৫৬ অপরাহ্ন
কর্মক্ষেত্রে কেন পিছিয়ে নারীরা?
অর্থনৈতিক উন্নয়নে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক তথ্য বলছে, বেকার নারীর সংখ্যা বাড়ছে। এরমধ্যে উচ্চশিক্ষিতরাই বেশি। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ কমে গেলে অর্থনীতিতেও বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

পুরুষের পাশাপাশি ইট ভাঙার কাজ করছেন মইফুল, পারভিনও। তারা যেমন গড়ছেন অর্থনীতির ভীত, তেমনি পূরণ করছেন খেয়ে পরে বেঁচে থাকার তাগিদ। পুরুষের সঙ্গে সমান তালে ভার বয়ে এগিয়ে চলা এসব নারীর কর্মস্পৃহাতেই যেন লেখা হয়েছে, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।

 
সেলাই মেশিনের খটমট শব্দ হাজারো নারীর আপসহীন সংগ্রামের কথা জানান দিলেও এখনও শোষণের চক্রবুহ্যে বন্দি তারা।
 
সবশেষ জনশুমারি অনুযায়ী, দেশে পুরুষের চেয়ে নারীর অনুপাত বেশি। তবে শ্রমশক্তিতে পুরুষের চেয়ে পিছিয়ে নারীরা। আর সাড়ে ২৫ লাখ বেকারের মধ্যে প্রায় ৯ লাখই নারী। উচ্চশিক্ষিত নারীদের মধ্যেই বেকারত্ব বেশি।
 
বৈষম্য, সামাজিক অবকাঠামো, কাজের পরিবেশ অনুকূলে না থাকায় অনেক নারীই আগ্রহ হারাচ্ছেন কর্মক্ষেত্রের ওপর থেকে। এমন হলে দেশের অর্থনৈতিক পরিধি বৃদ্ধিতে বাধা আসবে বলে মত বিশ্লেষকদের।
 
সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, ‘সবার অবদানের পরিপ্রেক্ষিতেই কিন্তু অর্থনীতির পরিধিটা বাড়ে। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে না পারলে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন মুখ থুবড়ে পড়বে।’

 
সমতার বাংলাদেশ গড়ে তুলতে এখনও নারীর জন্য সঠিক কর্মপরিবেশ নিশ্চিতে বিদ্যমান বাধা দূর করতে কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ দেন তিনি।
 
নারীদের মধ্যে বেকারত্ব বাড়ার পেছনে কর্মক্ষেত্রে সুযোগ সুবিধার ঘাটতিকে দায়ী করে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক ড. মোস্তফা কে মুজেরি বলেন, কর্মক্ষেত্রে নারীদের কাজ করার জন্য পরিবেশ তৈরি করতে পারলে তারা অসাধ্য সাধন করতে পারবে।’ 
 
শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়িত হলে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণের চিত্রও বদলে যাবে বলে আশা তাদের।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে