ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ইরানকে চিঠি দিয়েছেন ট্রাম্প, তেহরান বলছে পাইনি

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৫ ১২:৫৫:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৫ ১২:৫৫:৫০ অপরাহ্ন
ইরানকে চিঠি দিয়েছেন ট্রাম্প, তেহরান বলছে পাইনি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি ইরানের নেতৃত্বের কাছে একটি চিঠি পাঠিয়েছেন পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার প্রস্তাব দিয়ে। তবে ইরান বলছে, তারা এখনো এমন কোনো চিঠি পায়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শুক্রবার (৮ মার্চ) যুক্তরাষ্ট্রে ইরানের দূতাবাসের মুখপাত্র জানান, “আমরা এখনো কোনো চিঠি পাইনি।” ট্রাম্পের দাবির পরদিনই ইরানের পক্ষ থেকে এই মন্তব্য আসে।

ইরানের পররাষ্ট্র উপমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, “যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞা বহাল রাখে, তবে কোনো আলোচনায় বসা সম্ভব নয়। যত দিন তারা ‘সর্বোচ্চ চাপের’ নীতি বজায় রাখবে, তত দিন আমরা সংলাপ থেকে দূরে থাকব।”

ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকেই ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে, যার মধ্যে দেশটির তেল খাতও রয়েছে। হোয়াইট হাউসের মতে, এটি ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ কৌশল।

তেহরানের ওপর চাপ বাড়তে থাকায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিক্রিয়া নিয়ে জল্পনা বাড়ছে। এর আগে, ২০১৫ সালে পারমাণবিক চুক্তির আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা গোপনে খামেনিকে চিঠি পাঠিয়েছিলেন।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি চিঠি লিখেছি, কারণ আমি চাই, তারা আলোচনা করুক। না হলে, সামরিক পদক্ষেপ ভয়ংকর হতে পারে।”

তবে ট্রাম্প চিঠিতে কোনো নির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন কি না, সে বিষয়ে হোয়াইট হাউস বিস্তারিত কিছু জানায়নি। অন্যদিকে ইরান এখনও বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ।

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনে বাধা দিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আরও কঠোর হচ্ছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে, ইরান এখনো আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র কর্মসূচি শুরু না করলেও, তাদের বর্তমান পদক্ষেপ ভবিষ্যতে পারমাণবিক বোমা তৈরির জন্য সুবিধাজনক পরিস্থিতি তৈরি করতে পারে।

ট্রাম্প বলেন, “আমি একটি চুক্তি করতে চাই, যা সামরিক জয়ের সমান হবে। কিন্তু সময় ফুরিয়ে আসছে। কিছু একটা ঘটবে, যেকোনোভাবে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা