ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

‌‘আম’ প্রতীকের শেষ শুনানি রোববার

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৫ ০১:২৫:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৫ ০১:২৫:১২ অপরাহ্ন
‌‘আম’ প্রতীকের শেষ শুনানি রোববার
দীর্ঘ এক দশক পর আবারও ‘আম’ প্রতীক নিয়ে বিতর্ক উত্থিত হয়েছে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-তে। দলটির বহিষ্কৃত নেতা ফরিদুজ্জামান ফরহাদ প্রতীকটি নিজের বলে দাবি করছেন, আর এ বিতর্কের কারণে দুই পক্ষের শুনানি করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির উদ্যোগের অংশ হিসেবে গত বৃহস্পতিবার (৬ মার্চ) শুনানিতে অংশ নিয়ে এনপিপি (নিলু) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালুও নিজের বক্তব্য তুলে ধরেন। তিনি সাংবাদিকদের বলেন, "ইসির ওয়েবসাইটে চেয়ারম্যান হিসেবে এখনও আমার নামই রয়েছে। কমিশন বলেছে, তারা একটি আবেদন পেয়েছে। এর বিরুদ্ধে আপনি চিঠি দিয়ে খণ্ডন করতে পারেন, তারপর যাচাই করে সিদ্ধান্ত জানাবে।"

এদিকে, রোববার (৯ মার্চ) ফরিদুজ্জামান ফরহাদকে শুনানির জন্য ডেকেছে নির্বাচন কমিশন।

জানা গেছে, ২০০৭ সালের ১৯ জুলাই সাবেক জাতীয় পার্টির নেতা শওকত হোসেন নিলুর নেতৃত্বে এনপিপি আত্মপ্রকাশ করে। এরপর ২০০৮ সালে আবেদনের ভিত্তিতে দলটিকে ‘আম’ প্রতীক দেওয়া হয়। ২০১৪ সালের ১৬ আগস্ট শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ফরিদুজ্জামান ফরহাদকে দলের মহাসচিব পদ থেকে বহিষ্কার করা হয়। তাকে তারেক রহমানের পক্ষে পোস্টারে প্রচার চালানোর অভিযোগে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে ২০১৫ সালের ডিসেম্বরে ফরহাদ ‘আম’ প্রতীকটি নিজেদের বলে দাবি করেন, এবং ২০১৬ সালের মে মাসে শুনানি শেষে ইসি নিলুর হাতেই ‘আম’ প্রতীক তুলে দেয়।

নিলুর মৃত্যুর পর, দলের চেয়ারম্যান নির্বাচিত হন শেখ ছালাউদ্দিন ছালু।

কমেন্ট বক্স
পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?

পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?