ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ভারতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ইসরায়েলি নারী পর্যটকসহ ২ জন

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৫ ০১:৫৬:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৫ ০১:৫৬:০৯ অপরাহ্ন
ভারতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ইসরায়েলি নারী পর্যটকসহ ২ জন
ভারতের কর্ণাটক রাজ্যে এক ইসরায়েলি নারী পর্যটক এবং তার সাথে থাকা হোম স্টে’র মালিক এক স্থানীয় নারীকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে তুঙ্গভদ্রা লেকের পাশে তারা রাতের প্রকৃতি উপভোগ করছিলেন, এমন সময় তিন পুরুষ এসে তাদের ওপর নির্যাতন চালায়।

পুলিশ জানায়, ওই হোম স্টে’র মালিক এবং তার চার অতিথি রাতের খাবারের পর লেকের পাড়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে বের হন। এর মধ্যে তিন অভিযুক্ত মোটরসাইকেলে এসে প্রথমে পেট্রোল পাম্পের অবস্থান জানতে চান এবং পরে ইসরায়েলি নারীর কাছে ১শ’ রুপি দাবি করেন। টাকা না দেওয়ায় বাগ্‌বিতণ্ডা শুরু হয় এবং অভিযুক্তরা হামলা চালিয়ে দুই নারীকে ধর্ষণ করে পালিয়ে যায়।

ঘটনাটি ঘটে, যখন দুই নারীকে ধর্ষণ করার পর অভিযুক্তরা তিন পুরুষ পর্যটককে ধাক্কা দিয়ে খালে ফেলে দেয়। তবে তারা গুরুতর আহত হননি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভুক্তভোগীরা অভিযোগ দাখিল করার পর দ্রুত ব্যবস্থা নেয়া হয়েছে এবং অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতার করতে দুটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে।

এ ঘটনার পর ব্যাপক ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়েছে। স্থানীয় এবং আন্তর্জাতিক মহলে নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং দ্রুত বিচারের দাবি উঠেছে। ভারতে পর্যটকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এই ঘটনাটি সামনে আসার পর।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম