ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯ ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় গাজীপুরে গুদামের আগুন নিয়ন্ত্রণে মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার: ধর্মমন্ত্রী শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার

আসামি ছাড়িয়ে নিতে থানা ঘেরাও গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৫ ০২:২৭:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৫ ০২:২৭:১২ অপরাহ্ন
আসামি ছাড়িয়ে নিতে থানা ঘেরাও গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের
গাজীপুরে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতারের পর তাকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। 

শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে গাছা থানার সামনে এই ঘটনা ঘটে। পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

গাজীপুর মহানগর পুলিশের গাছা থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোস্তফা জানান, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা আসামি গোলাম আজমকে ছাড়িয়ে নিতে থানায় এসে ওসি স্যারের রুমে গিয়ে তাকে ছেড়ে দিতে বলেন। ওই সময় তারা থানার ভেতর ও বাইরে অবস্থান নিয়েছিলেন।

গাছা থানার পুলিশ পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজমকে গ্রেফতার করার পর গণঅধিকার পরিষদের গাজীপুর শাখার সভাপতি আব্দুর রহমান এবং তার অনুসারীরা থানার সামনে অবস্থান নেন।

গণঅধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, "একজন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছি। গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা তাকে ছেড়ে দেয়ার দাবি জানিয়ে মিছিল করছেন। আমি আসামি ছাড়িনি।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৯ ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় গাজীপুরে গুদামের আগুন নিয়ন্ত্রণে

৯ ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় গাজীপুরে গুদামের আগুন নিয়ন্ত্রণে