ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্ষেপণাস্ত্র ছোড়ায় ইরানের ওপর চটল তুরস্ক ইরানের ৭৫টি ক্ষেপণাস্ত্র, ১২৩টি ড্রোন আটকানোর দাবি বাহরাইনের পাকিস্তানি ক্রিকেটারকে নিয়ে ‘ভিত্তিহীন’ খবর, কঠোর অবস্থানে পিসিবি প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও দেশে ফেরার সময় বিমানবন্দরে থাকবে না মন্ত্রী-আমলাদের লম্বা লাইন বন্ধ হয়ে পড়া পাটকল চালুর জন্য কাজ করছে সরকার: পাটমন্ত্রী চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত

নারীদের নিরাপত্তা বিঘ্নিত করলে সরকার ছাড় দেবে না: আসিফ মাহমুদ

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৫ ০২:৪৬:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৫ ০২:৪৬:৫৯ অপরাহ্ন
নারীদের নিরাপত্তা বিঘ্নিত করলে সরকার ছাড় দেবে না: আসিফ মাহমুদ
নারীদের নিরাপত্তা বিঘ্নিত করার কোনো রকম চেষ্টা করলে সরকার ছাড় দেবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৮ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি ভবনে শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা প্রদান ও আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।



এসময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নিজাম উদ্দিন ও স্থানীয় প্রকৌশলী অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ মিয়া উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির আয়োজন করে এলজিইডি জেন্ডার ও উন্নয়ন ফোরাম ও স্থানীয় প্রকৌশলী অধিদপ্তর।অনুষ্ঠানে ১০ জন সেরা আত্মনির্ভরশীল নারীকে পুরস্কৃত করা হয়।



এসময় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সম্প্রতি আমরা লক্ষ্য করছি যে অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন মহল বিভিন্ন ধরনের সুযোগ নেওয়ার চেষ্টা করছে। কেউ ধর্ম ব্যবহার করে আবার কেউ ধর্মের আবেগ ব্যবহার করে নানাভাবে নারীদের নীচু করে দেখানোসহ হ্যারাজমেন্ট করার মতো কিছু ঘটনা ঘটেছে।


তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের ধর্ম এই বিষয় অ্যালাউ করে না। আমাদের ধর্ম নারীদের সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখার স্বীকৃতি দিয়েছে। যারা এ ধরনের কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়েছেন কিংবা হচ্ছেন তাদের আমরা সতর্ক করে দিতে চাই। সরকার এ ক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেবে না।


যে কোনো মহল থেকেই হোক না কেনো নারীর নিরাপত্তা বিঘ্নিত করলে সরকার কঠোর হবে জানিয়ে তিনি বলেন, আগামীতে এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করলে, নারীদের নিরাপত্তা বিঘ্নিত করার কোনো প্রকার ষড়যন্ত্র বা চেষ্টা করলে যেকোনো মহল থেকে হোক সেটা কঠোর হস্তে দমন করা হবে।



তিনি বলেন, সামাজিক অবক্ষয়ের কারণে ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের দ্রুত গ্রেফতার করছে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না। নারীরা সর্বোচ্চ নিরাপত্তায় তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে পারবেন।


স্থানীয় সরকার বিভাগে সচিব নিজাম উদ্দিন বলেন, সরকার নারীর ক্ষমতায়ন, দারিদ্রকরণের বিষয় মাথায় রেখে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে।আব্দুর রশীদ বলেন, সমাজে নারী ও পুরুষের অংশগ্রহণ ইতিবাচক ফলাফল নিয়ে আসে। এলজিইডি নারীর অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে। জেন্ডার সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে প্রান্তিক নারীদের আয় বেড়েছে। পরিবারে তারা ইতিবাচক ভূমিকা রাখতে পারছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ক্ষেপণাস্ত্র ছোড়ায় ইরানের ওপর চটল তুরস্ক

ক্ষেপণাস্ত্র ছোড়ায় ইরানের ওপর চটল তুরস্ক