ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর হলো যুক্তরাষ্ট্রে

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৫ ০৩:০৬:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৫ ০৩:০৬:১৫ অপরাহ্ন
ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর হলো যুক্তরাষ্ট্রে
মার্কিন যুক্তরাষ্ট্রে ১৫ বছরের মধ্যে প্রথমবার ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সাউথ ক্যারোলাইনার কলাম্বিয়ার কারাগারে শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যা ৬টায় ৬৭ বছর বয়সী ব্র্যাড সিগমনকে এই সাজা দেয়া হয়। তিনি জোড়া খুনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিগমনকে একটি চেয়ারে বেঁধে রাখা হয় এবং তার মাথায় চোখ ঢাকা টুপি পরানো হয়। নিচে রক্ত ধরে রাখার জন্য একটি বেসিন রাখা হয়। তিনজন গুলি চালক ১৫ ফুট দূর থেকে পর্দার আড়াল থেকে একসঙ্গে তিনটি গুলি ছোড়ে। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে সন্ধ্যা ৬টা ৮ মিনিটে মৃত ঘোষণা করেন।

সিগমন ২০০১ সালে তার প্রেমিকার বাবা-মা, ডেভিড ও গ্ল্যাডিস লারকে বেসবল ব্যাট দিয়ে আঘাত করে হত্যা করেছিলেন। এছাড়া, বান্ধবীকে অপহরণ করে হত্যার পরিকল্পনাও তার ছিল, তবে বান্ধবী পালিয়ে যায়।

এটি ছিল যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের প্রথম ঘটনা ২০১০ সালের পর, যখন ইউটাহ রাজ্যে এই পদ্ধতিতে একটি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা