ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

নারী স্বাধীনতা মানে অশ্লীলতা নয়, এগিয়ে যাওয়া : রিজভী

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৫ ০৩:১৪:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৫ ০৩:১৪:৪৩ অপরাহ্ন
নারী স্বাধীনতা মানে অশ্লীলতা নয়, এগিয়ে যাওয়া : রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নারী স্বাধীনতা মানে অশ্লীলতা নয়, এগিয়ে যাওয়া। তার চিন্তার স্বাধীনতা, লেখাপড়ার অধিকার— এটাই নারী স্বাধীনতা। এটাকে যেন কেউ আটকাতে না পারে।শনিবার (৮ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এক র‌্যালিপূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে র‍্যালির আয়োজন করে মহিলা দল।


এসময় আওয়ামী লীগের বিগত ১৫ বছরের শাসনকে জঙ্গলের শাসনের সঙ্গে তুলনা করে রিজভী বলেন, একটি জংলি সরকার ক্ষমতায় থাকলে সমাজের মধ্যে জঙ্গলের রাজত্ব কায়েম থাকে। শেখ হাসিনা সেই ভয়ংকর আদিম অরণ্যের রাজত্ব কায়েম করেছিল দেশে। এক রক্তক্ষয়ী মহাবিপ্লবের মধ্য দিয়ে জুলাই-আগস্টের বিপ্লব সম্পন্ন হয়েছে। এখন কেন সমাজের মধ্যে অস্থিরতা থাকবে?



দেশে মব ভায়োলেন্স প্রসঙ্গে টেনে রুহুল কবির রিজভী বলেন, এখন একটি অস্থিরতা শুরু হয়েছে, মব কালচার। এটা তৈরি হলো কেন? অন্তর্বর্তী সরকার তো সব গণতন্ত্রকামী সমর্থিত সরকার। মব কালচারে কত যে নির্যাতন, নিপীড়ন হচ্ছে তার কোনো ইয়ত্তা নাই। কত নারী এবং শিশু নিপীড়িত হচ্ছে তার পরিসংখ্যান আসছে। মহিলা পরিষদ তার মাসিক প্রতিবেদনে উল্লেখ করেছে, জানুয়ারি মাসেই কন্যা নির্যাতিত হয়েছেন ৮৫ জন, নারী নির্যাতিত হয়েছেন ১২০ জন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৬৭ জন, হত্যাকাণ্ডে শিকার হয়েছেন ১৪ জন। এটা ভয়ংকর পরিস্থিতি।




তিনি আরও বলেন, যিনি প্রথম ইসলামে দীক্ষিত হয়েছেন তিনি তো একজন নারী। তাহলে নিজেকে কেমন করে চলতে হবে, সন্তানকে কেমন করে মানুষ করতে হবে, এই প্রতিষ্ঠানটা হচ্ছেন মা, আর মা তো একজন নারী।

শিক্ষকদের সম্মান, বড়দের সম্মান দিতে হবে, এটা প্রথমে শেখায় কে? মা। তাই নারীকে কীভাবে চলতে হবে সেটা পুরুষরা যদি প্রতিদিন বলে দেই তাহলে যে আমাদের মা, বোন, স্ত্রীর যে স্বাধীনতা, চিন্তাচেতনা, সেখানে আমি হস্তক্ষেপ করছি। তারা কীভাবে চলবে সে স্বাধীনতা দিতে হবে। তাতে বাধা দেওয়ার অধিকার কারও নাই।

রিজভী বলেন, কোনো উগ্র গোষ্ঠী যাতে নারীদের শেকলবদ্ধ করতে না পারে সে প্রচেষ্টাও আমাদের থাকবে। কারণ বিএনপি ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা করেছে। সংবিধানে আল্লাহর নাম স্থাপন করেছে, নারী শিক্ষার প্রসার ঘটিয়েছে, সেই দল রাষ্ট্রক্ষমতায় এলে নারীদের উন্নয়নে এবং অগ্রগতিতে সবচেয়ে বেশি অবদান রাখবে।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা