ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ছয় মাসে ব্যাংক থেকে প্রায় ৭ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৫ ০৩:২৪:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৫ ০৩:২৪:৩৫ অপরাহ্ন
ছয় মাসে ব্যাংক থেকে প্রায় ৭ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার
২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাস (জুলাই-ডিসেম্বর) সরকারের ব্যাংক ও ব্যাংক-বহির্ভূত ঋণ গ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকার ব্যাংকগুলো থেকে ৬ হাজার ৭৪৪ কোটি টাকা নিট ঋণ নিয়েছে, যার ফলে ডিসেম্বর শেষে ব্যাংক থেকে নেওয়া ঋণের পরিমাণ ৪ লাখ ৭৫ হাজার ৬৬৬ কোটি টাকায় দাঁড়িয়েছে।

এছাড়া, সরকার ব্যাংক-বহির্ভূত ঋণ থেকেও ২৪ হাজার ৬৮৮ কোটি টাকা নিট ঋণ নিয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ৭ হাজার ৯০ কোটি টাকা ছিল। এই ঋণ গ্রহণের কারণে সরকারের মোট ঋণ ৪ লাখ ৫৮ হাজার ১৩০ কোটি টাকায় পৌঁছেছে।

বিশেষত, চলতি বছরের প্রথমার্ধে সরকারের অভ্যন্তরীণ ঋণ বৃদ্ধি পেয়েছে, যা গত বছর একই সময়ে ৬৯ গুণ বেড়েছে। এ সময়ে সরকার ৩১ হাজার ৪৩২ কোটি টাকা অভ্যন্তরীণ উৎস থেকে নিট ঋণ নিয়েছে, যেখানে গত বছর ছিল ৪৫৬ কোটি টাকা।

তবে সরকার বাংলাদেশ ব্যাংক থেকে কোনো ঋণ নেয়নি। বরং, জুলাই-ডিসেম্বর সময়ে সরকার বাংলাদেশ ব্যাংককে ৫৮ হাজার ১১৬ কোটি টাকা ফেরত দিয়েছে।

সরকারের বিশেষ বন্ড ইস্যুর মাধ্যমে ১২ হাজার ৫৪২ কোটি টাকা সার ও বিদ্যুৎ বিল পরিশোধ করেছে, যা গত অর্থবছরে ছিল ৩৬ হাজার ৫৮৬ কোটি টাকা।

এছাড়া, সঞ্চয়পত্রের বিপরীতে ঋণের পরিমাণ গত বছর কমলেও, চলতি বছরে তা ২ হাজার ২৪৪ কোটি টাকা কমেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম