ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে

নারী দিবসে বিশেষ ফ্লাইট পরিচালনা করলো বিমান

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৫ ০৪:১৯:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৫ ০৪:১৯:৪৫ অপরাহ্ন
নারী দিবসে বিশেষ ফ্লাইট পরিচালনা করলো বিমান
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের ক্ষমতায়ন ও সমতার প্রতি একাত্মতা প্রকাশ করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে। শনিবার (৮ মার্চ) ঢাকা-ব্যাংকক-ঢাকা বিজি ৩৮৮ ফ্লাইটটি নারীদের দ্বারা পরিচালিত হয়। এর মাধ্যমে নারীর দক্ষতা ও নেতৃত্বের প্রতি সম্মান প্রদর্শনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।

বিশেষ এই ফ্লাইটের নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন আনিতা ও ফার্স্ট অফিসার তাসনুভা। তাদের সঙ্গে কেবিন ক্রু হিসেবে ছিলেন আরও পাঁচজন নারী। ফ্লাইটটি বেলা ১১টা ২০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যায় এবং আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্যকে আরও বিশেষ করে তোলে।

এবারের উদ্যোগের বিশেষ দিক ছিল, কেবল ককপিট ও কেবিন ক্রু-ই নয়, বরং পুরো ফ্লাইট পরিচালনার প্রতিটি ধাপে নারীরা নেতৃত্ব দিয়েছেন। প্যাসেঞ্জার চেকিং, পাসপোর্ট চেকিং, বোর্ডিং গেট, ব্যাগেজ লোডিং, ট্রিম শিট লোডিংসহ প্রতিটি কার্যক্রম নারীদের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, নারীর ক্ষমতায়ন ও তাদের দক্ষতার স্বীকৃতি দিতে তারা এ বছরও বিশেষ ফ্লাইট পরিচালনা করেছেন। এ ধরনের উদ্যোগ নারীদের আরও অনুপ্রাণিত করবে এবং কর্মক্ষেত্রে সমতা নিশ্চিত করতে সহায়তা করবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রকৃত শিক্ষায় নজর না দিলে বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী

প্রকৃত শিক্ষায় নজর না দিলে বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী