ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

আসছে না নিজাম -এর মরদেহ, বাংলাদেশ দূতাবাসের শোক প্রকাশ

  • আপলোড সময় : ০৩-১১-২০২৪ ০২:৪৮:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৪ ০২:৪৮:০৪ অপরাহ্ন
আসছে না নিজাম -এর  মরদেহ, বাংলাদেশ দূতাবাসের শোক প্রকাশ
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ নিজাম (৩১)-এর মরদেহ ফেরত আনা যাচ্ছে না।দেশটিতে বিদ্যমান যুদ্ধ পরিস্থিতিতে ফ্লাইট না থাকায় তার মরদেহ বাংলাদেশে আনা সম্ভব হবে না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 
 রবিবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক খুদে বার্তায় বলা হয়েছে, ‌মরহুমের স্ত্রী লেবাননে আছেন। তার সঙ্গে লেবানন দূতাবাস কথা বলেছে, যোগাযোগ রাখছে। যুদ্ধ পরিস্থিতিতে ফ্লাইট না থাকার কারণে মরদেহ বাংলাদেশে আনা সম্ভব হবে না বলে তাকে জানানো হয়েছে।এদিকে প্রবাসী ওই বাংলাদেশির মৃত্যুতে শোক জানিয়েছে লেবাননের বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।  

দূতাবাস কর্তৃপক্ষ কর্তৃক পাঠানো শোক বার্তায় বলা হয়েছে, ‌অতীব দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে লেবানন প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ নিজাম, বয়স ৩১ বছর ১১ মাস  শনিবার বিকেল ৩টা ২৩ মিনিটে বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে (একটি কফি শফে অবস্থানকালে) বিমান হামলায় আক্রান্ত হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মরহুমের বাবা মোহাম্মদ আবদুল কুদ্দুস ও মা মোসা. আনোয়ারা বেগম। তিনি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খারেরা এলাকার বাসিন্দা। 

লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান রেমিট্যান্স যোদ্ধা মরহুম মোহাম্মদ নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা