ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ফরিদপুরে পিকআপে ছাগল চুরি, পালানোর সময় আটক ৩

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৫ ০৭:০৬:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৫ ০৭:০৬:৫৬ অপরাহ্ন
ফরিদপুরে পিকআপে ছাগল চুরি, পালানোর সময় আটক ৩
ফরিদপুরের বোয়ালমারীতে ছাগল চুরি করে পালানোর সময় তিন চোরকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শফিকুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

শুক্রবার (৭ মার্চ) বিকেলে বোয়ালমারীর চতুল ইউনিয়নের মিঠাপুর-রাজাপুর এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মাধবপুর গ্রামের আয়নাল শেখের ছেলে আব্দুর রাজ্জাক শেখ (২৫), হোগলাকান্দি গ্রামের মোস্তফা মাতুব্বরের ছেলে রাসেল মাতুব্বর (২৫) এবং হাসামদিয়া গ্রামের মৃত তোরাফ শেখের ছেলে সেন্টু শেখ (২৭)।

পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মাধবপুর এলাকার দাউদের স-মিলের সামনে থেকে শফিকুল ইসলামের দুটি বকনা ছাগল চুরি করে একটি পিকআপে পালানোর চেষ্টা করে চোরচক্র। বিষয়টি বুঝতে পেরে শফিকুল ইসলাম দ্রুত মোবাইল ফোনে আত্মীয়-স্বজন ও পরিচিতদের জানান।

পরবর্তী সময়ে, চোরেরা বোয়ালমারীর রাজাপুর বাজারে পৌঁছালে স্থানীয়রা তাদের ধরে ফেলে। জনগণ চুরি হওয়া ছাগলসহ তিনজনকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, ছাগল চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আটক তিনজনকে শনিবার (৮ মার্চ) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা