ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল: ভারত-নিউজিল্যান্ডের মহারণ আজ

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৫ ১০:২৭:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৫ ১০:২৭:৫৬ পূর্বাহ্ন
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল: ভারত-নিউজিল্যান্ডের মহারণ আজ
রোববার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে এই বহুল প্রতীক্ষিত ফাইনাল। একদিকে টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠা ভারত, অন্যদিকে ২৫ বছর ধরে শিরোপা খরা ঘোচানোর আশায় মাঠে নামবে নিউজিল্যান্ড।

২০১৩ সালে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলেছিল ভারত। তারও আগে, ২০০২ সালে শ্রীলঙ্কার সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল তারা। তবে ২০১৭ সালে পাকিস্তানের বিপক্ষে ১৮০ রানের বড় পরাজয়ের দুঃস্মৃতি ভুলে এবার রোহিত শর্মার দল শিরোপা পুনরুদ্ধারে মরিয়া।

নিউজিল্যান্ড শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ২০০০ সালে, ভারতের বিপক্ষে ক্রিস কেয়ার্নসের দুর্দান্ত সেঞ্চুরিতে ৪ উইকেটের জয় পেয়েছিল তারা। ২০০৯ সালে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারলেও এবার শিরোপা জয়ের সুযোগ লুফে নিতে চায় ব্ল্যাকক্যাপসরা।

ওয়ানডেতে দুই দল এখন পর্যন্ত ১১৯ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে ৬১ বার, নিউজিল্যান্ড ৫০ বার, ১ ম্যাচ টাই, আর ৭টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

দুবাইয়ের স্লো উইকেট ভারতের বড় শক্তি হতে পারে। স্পিনার বরুন চক্রবর্তীর ঘূর্ণি নিউজিল্যান্ডের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারেন। অন্যদিকে, ইনফর্ম ব্যাটার রাচিন রাবিন্দ্র ও কেন উইলিয়ামসন রান পেলে কিউইদের জন্য বড় স্কোর পাওয়া সহজ হবে। তবে কাঁধের চোটের কারণে ফাইনালে অনিশ্চিত পেসার ম্যাট হেনরি।

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে ভারত ও নিউজিল্যান্ড যৌথ চ্যাম্পিয়ন হবে। আর টাই হলে খেলা গড়াবে সুপার ওভারে, যেখানে জয়ী নির্ধারণ না হওয়া পর্যন্ত খেলা চলতে থাকবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা