ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদকে অব্যাহতি

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৫ ১০:৫৪:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৫ ১০:৫৪:২৩ পূর্বাহ্ন
রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদকে অব্যাহতি
রংপুর মহানগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র নাহিদ হাসান খন্দকারকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সম্প্রতি তার চাঁদা দাবির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সংগঠনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার (৮ মার্চ) রাতে সংগঠনের মহানগর শাখার আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি ও সদস্য সচিব রহমত আলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে নাহিদ হাসান খন্দকারকে অব্যাহতি দেওয়া হয়েছে, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

সংগঠনের মহানগর কমিটির মুখ্য সংগঠক আলী মিলন জানান, নাহিদ হাসানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছে। এর আগে, ১ মার্চ তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়, ২৮ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে অবৈধ বালু উত্তোলন নিয়ে চাঁদা দাবির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন ওঠে। নাহিদ হাসানকে তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছিল, তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া ২ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিওতে নাহিদ হাসানকে দেখা গেলেও অপর প্রান্তের ব্যক্তির পরিচয় জানা যায়নি। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “আপনি তো দেখছেন বিষয়টি কোথায় গেছে। ইউএনও-ডিসিকে সামলাতে হচ্ছে। জানেন তো সংগঠন চালাতে হলে কী কী করতে হয়।”

এই ঘটনার পর সংগঠন দ্রুত ব্যবস্থা নিয়ে নাহিদ হাসানকে তার পদ থেকে অব্যাহতি দেয়। সংগঠনের নেতারা জানিয়েছেন, তারা শৃঙ্খলা রক্ষার স্বার্থে কঠোর অবস্থান গ্রহণ করেছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা