ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে সিএমএইচে স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৫ ১১:০২:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৫ ১১:০২:১১ পূর্বাহ্ন
মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে সিএমএইচে স্বরাষ্ট্র উপদেষ্টা
মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটিকে দেখতে রোববার (৯ মার্চ) সকালে ঢাকা সেনানিবাসস্থ সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। 

তিনি শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন। এ সময় সিএমএইচ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, ঘটনার দিন ৬ মার্চ, বিষয়টি জানার পরপরই শিশুটির মায়ের সঙ্গে ফোনে কথা বলে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন উপদেষ্টা। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিএমএইচ-এ স্থানান্তর করা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মাগুরার ওই হৃদয়বিদারক ঘটনায় মাগুরা সদর থানায় চার জনকে আসামি করে মামলা হয়েছে, এবং পুলিশ ইতোমধ্যে এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে।

তিনি বলেন, "দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায়, তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পূর্ণপ্রস্তুত। আইনশৃঙ্খলা বাহিনীকে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে সংঘটিত নারী নির্যাতনের ঘটনাগুলো দ্রুত তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।"

নারীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, "নারীরা যেন নির্ভয়ে, নির্বিঘ্নে ঘরে-বাইরে চলাফেরা ও দায়িত্ব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। যারা নারীদের প্রতি সহিংসতা করবে, তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।"

সচেতনতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। পারিবারিক, সামাজিক ও নৈতিক মূল্যবোধ লালন করতে হবে। একসঙ্গে কাজ করলে, সহিংসতামুক্ত সমাজ গড়া সম্ভব।"

স্বরাষ্ট্র উপদেষ্টার এই মানবিক উদ্যোগ ও দৃঢ় অবস্থান সমাজে একটি ইতিবাচক বার্তা দিয়েছে, যেখানে অপরাধীরা শাস্তি পাবে এবং ভুক্তভোগীরা পাবেন ন্যায়বিচার ও সমর্থন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর