ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

ধর্ষকদেরকে ঘৃণা করুন ও সামাজিকভাবে বয়কট করুন: জামাতের আমির

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৫ ১১:৪১:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৫ ১১:৪১:২১ পূর্বাহ্ন
ধর্ষকদেরকে ঘৃণা করুন ও সামাজিকভাবে বয়কট করুন: জামাতের আমির
মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও ধর্ষকদের সামাজিক বয়কটের আহ্বান জানিয়েছেন জামাতের আমির শফিকুর রহমান। রোববার (৯ মার্চ) সকাল ৯টা ৫৭ মিনিটে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “ধর্ষকদের ঘৃণা করুন ও সামাজিকভাবে বয়কট করুন।”

তিনি আরও বলেন, “মাগুরার সেই শিশুর ধর্ষক ও সহযোগীদের অপরাধ এক ও অভিন্ন। এদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ইমাম, খতিব, ধর্মীয় ব্যক্তিত্ব ও সচেতন নাগরিকদের ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

অপরাধীদের কঠোর শাস্তির নিশ্চয়তার বিষয়ে সোচ্চার রয়েছে প্রশাসনও। রোববার সকালে ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি জানান, মাগুরা সদর থানায় চার আসামির বিরুদ্ধে মামলা হয়েছে এবং পুলিশ ইতোমধ্যে এজাহারভুক্ত চারজনকেই গ্রেপ্তার করেছে।

উপদেষ্টা বলেন, “দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায়, তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রুত তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিলের ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, শনিবার বিকেল ৫টার দিকে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিএমএইচ-এ স্থানান্তর করা হয়। ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, “শিশুটি প্রথম থেকেই ক্রিটিক্যাল অবস্থায় ছিল। অতিরিক্ত ভিড় ও আতঙ্কের পরিবেশের কারণে চিকিৎসায় ব্যাঘাত ঘটছিল, তাই সিএমএইচ-এ স্থানান্তর করা হয়েছে।”

এই মর্মান্তিক ঘটনায় পুরো দেশ জুড়ে ন্যায়বিচারের দাবি উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক ও ধর্মীয় নেতারা ধর্ষকদের কঠোর শাস্তি এবং নারী ও শিশুদের সুরক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে