ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী

মারা গেলো বিশ্বের সবচেয়ে বড় বন্দি কুমির

  • আপলোড সময় : ০৩-১১-২০২৪ ০৩:০৫:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৪ ০৩:০৫:১৬ অপরাহ্ন
মারা গেলো বিশ্বের সবচেয়ে বড় বন্দি কুমির
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের একটি বন্যপ্রাণী অভয়ারণ্যে পৃথিবীর বৃহত্তম বন্দি কুমির ক্যাসিয়াস মারা গেছে। তার দৈর্ঘ্য ছিল ৫ দশমিক ৪৮ মিটার (১৮ ফুট)। ধারণা করা হয়, কুমিরটির বয়স ছিল ১১০ বছরেরও বেশি।মেরিনল্যান্ড মেলানেশিয়া ক্রোকোডাইল হ্যাবিট্যাট শনিবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, গত ১৫ অক্টোবর থেকে ক্যাসিয়াসের স্বাস্থ্যের অবনতি হচ্ছিল। অভয়ারণ্যের পক্ষ থেকে বলা হয়েছে, সে অনেক বয়স্ক ছিল এবং মনে করা হয়, অন্যান্য বন্য কুমিরের তুলনায় ক্যাসিয়াস অনেক বেশিদিন বেঁচে ছিল।

অভয়ারণ্যের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, ক্যাসিয়াস ১৯৮৭ সালে নর্দার্ন টেরিটরির কাছ থেকে স্থানান্তরিত হয়ে এই অভয়ারণ্যে আসে, যেখানে কুমির পর্যটন শিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ।ক্যাসিয়াস একটি লবণাক্ত পানির কুমির ছিল। নিজের দানবাকার গঠনের জন্য সবচেয়ে বড় বন্দি কুমির হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতিও পেয়েছিল সে।২০১৩ সালে ফিলিপাইনের লোলং কুমিরের মৃত্যুর পর ক্যাসিয়াস এই খেতাব পায়। লোলংয়ের দৈর্ঘ্য ছিল ৬ দশমিক ১৭ মিটার (২০ ফুট ৩ ইঞ্চি)।
ক্যাসিয়াসের মৃত্যুতে অভয়ারণ্যের পক্ষ থেকে শোক প্রকাশ করে বলা হয়েছে, কুমিরটিকে গভীরভাবে মিস করা হবে। কিন্তু আমাদের ভালোবাসা ও তার স্মৃতিতে আমাদের হৃদয়ে অটুট থাকবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশে

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশে