ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

রোজায় ত্বকের যত্ন

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৫ ০১:১৬:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৫ ০১:১৬:০৬ অপরাহ্ন
রোজায় ত্বকের যত্ন
চলছে পবিত্র রমজান মাস। সিয়াম পালন করতে মুসলিমরা এসময় ভোর থেকে সন্ধ্যা পানাহার থেকে বিরত থাকেন। দিনের বড় একটা সময় না খেয়ে থাকা হয় বলে এসময় শরীর ও ত্বকের বাড়তি যত্ন প্রয়োজন।

রমজানে রোজকার ডায়েটের পরিবর্তন হয়। আর তার প্রতিক্রিয়া পড়ে ত্বকের ওপরও। এসময় ত্বক ভালো রাখতে কী করবেন, চলুন জানা যাক- 

মেকআপ নয় 

রমজানে মেকআপ ব্যবহার থেকে বিরত থাকুন। স্বাভাবিকভাবেই রমজানের সঙ্গে মেকআপ বিষয়টি মানায় না। তাই এই মাসটি আপনাকে ক্ষতিকারক রাসায়নিকে তৈরি মেকআপ পণ্য থেকে দূরে থাকতে সাহায্য করবে। ফলে ভালো থাকবে ত্বক। 

পর্যাপ্ত পানি পান 

রমজানে দীর্ঘসময় পানি পান করা হয় না। ফলে পানিশূন্যতা দেখা দিতে পারে। ইফতার ও সাহরির মাঝের সময়ে ৭-৮ গ্লাস পানি পান করুন। পাশাপাশি খাদ্যতালিকায় রাখুন ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস। এতে আপনি সারাদিন হাইড্রেট থাকবেন। আর শরীর হাইড্রেট থাকলে ত্বকও হাইড্রেট থাকে। কমে ব্রণ র্যাশের আশঙ্কা। 

সঠিক স্কিন কেয়ার রুটিন 

রমজানে একটি সঠিক স্কিন কেয়ার রুটিন মেনে চলুন। নিয়মিত ক্লিনজার, এক্সফোলিয়েটর, টোনার ও ময়েশ্চারাইজার ব্যবহার করুন। যেহেতু ইতোমধ্যেই গরম পড়তে শুরু করেছে তাই ত্বকের যত্ন নেওয়া জরুরি। 

সঠিক খাদ্যাভ্যাস 

সাহরি ও ইফতারের খাদ্যতালিকায় কী কী খাবার রাখছেন সেদিকে খেয়াল রাখুন। কারণ আপনি যা খাবেন তার প্রভাব শরীর ও ত্বকের ওপর পড়বে। বেশি করে ফাইবারযুক্ত খাবার খান। এতে অন্ত্র ভালো থাকবে যা ত্বকের জন্যও উপকারি। ফল, বাদাম, খেজুর, সবুজ শাক-সবজির মতো খাবার ত্বকে পুষ্টি জোগাবে। 

দই খান 

রমজানে অবশ্যই খাবার পাতে দই রাখুন। টক দই শরীরের জন্য ভীষণ উপকারী। পাশাপাশি এটি প্রোটিনের ভালো উৎস। সারাদিন এনার্জেটিক থাকতে সাহরিতে দই খান। এটি ত্বকেও পুষ্টি জোগাবে। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা