ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার ‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার  প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নরেন্দ্র মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

নারী অধিকার এখনও উপেক্ষিত: শামা ওবায়েদ

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৫ ০২:১৭:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৫ ০২:১৭:০৩ অপরাহ্ন
নারী অধিকার এখনও উপেক্ষিত: শামা ওবায়েদ
দেশে দীর্ঘদিন ধরে সরকারপ্রধান ও বিরোধীদলীয় আসনে নারীরা দায়িত্ব পালন করলেও নারী অধিকার এখনও উপেক্ষিত রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

রবিবার (৯ মার্চ) রাজধানীতে ‘গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে নারীর অবস্থান’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, রাজনীতিতে নারীদের অংশগ্রহণ এখনও প্রতিকূলতার মুখে পড়ে। বিশেষ করে রাজনৈতিক পরিবারের বাইরের নারীদের জন্য রাজনীতিতে প্রবেশ করা কঠিন।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে নারীদের শুধুমাত্র সংরক্ষিত আসনের দিকে ঠেলে দেয়। কিন্তু সরাসরি নির্বাচনে অংশ নিতে গেলে তাদের প্রতিযোগিতামূলক লড়াইয়ের সম্মুখীন হতে হয়।

অন্যদিকে, সংসদ নির্বাচনে নারীদের সরাসরি প্রতিদ্বন্দ্বিতার আসন বাড়ানোর প্রস্তাব তুলে ধরেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে তাদের জন্য আরও বেশি সরাসরি নির্বাচনের সুযোগ সৃষ্টি করা জরুরি।

রাজনৈতিক অঙ্গনে নারীদের সমান সুযোগ নিশ্চিতের দাবি জানিয়ে আলোচকরা বলেন, নীতিগত পরিবর্তন ও ইতিবাচক দৃষ্টিভঙ্গিই পারে নারীদের রাজনীতিতে আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করতে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ