ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

ট্রাম্পকে ভোট দিয়ে এখন চাকরি ছাড়া!

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৫ ০২:৩৮:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৫ ০২:৩৮:২৩ অপরাহ্ন
ট্রাম্পকে ভোট দিয়ে এখন চাকরি ছাড়া!
যুক্তরাষ্ট্রের গত নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেওয়া অনেককে সিভিল সার্ভিস থেকে বরখাস্ত করা হয়েছে। রোববার (৯ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

পশ্চিম ভার্জিনিয়ার পার্কার্সবার্গে ট্রেজারি ডিপার্টমেন্টের ব্যুরো অফ ফিসকাল সার্ভিসে (বিএফএস) কর্মরত জেনিফার পিগট ৫ বছর ধরে কাজ করছিলেন। সম্প্রতি তার পদোন্নতিও হয়েছিল। তবে ট্রাম্প প্রশাসন ফেডারেল কর্মীদের ছাঁটাই শুরু করলে তিনিও বরখাস্ত হন।

পিগট বলেন, ‌“আমি গর্বের সঙ্গে ট্রাম্পের সমর্থনে পতাকা লাগিয়েছিলাম। কিন্তু এখন চাকরি হারিয়ে বুঝতে পারছি না, কীভাবে এই সিদ্ধান্ত মেনে নেব।” তিনি আরও বলেন, “ট্রাম্প কিছু ক্ষেত্রে দেশের জন্য ভালো কাজ করেছেন, কিন্তু আমার ব্যক্তিগত জীবনে এর প্রভাব এতটা নেতিবাচক হবে, তা আগে বুঝিনি।”

ফেব্রুয়ারিতে শুধুমাত্র বিএফএস থেকে বরখাস্ত করা হয়েছে ১২৫ জনেরও বেশি কর্মী। এই ছাঁটাইয়ের তালিকায় আরও অনেক ট্রাম্প সমর্থক আছেন বলে জানিয়েছে রয়টার্স।

হোয়াইট হাউসের এক মুখপাত্র জানান, “অপচয়, জালিয়াতি এবং অপব্যবহারের বিরুদ্ধে লড়াই করার জন্য ফেডারেল সরকারকে পুনর্গঠনের ম্যান্ডেট পেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।”

নভেম্বরের নির্বাচনে ট্রাম্প তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী, সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ১.৫ শতাংশ পয়েন্টে পরাজিত করেন।

এই ছাঁটাইয়ের ঘটনা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মেরুকরণের আরও একটি উদাহরণ হয়ে উঠছে। প্রশাসনের এই পদক্ষেপ গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা, তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী