ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম

বাংলাদেশ ও পাকিস্তানের ‘ক্রমবর্ধমান সম্পর্ক’ নিয়ে যা বললেন ভারতের সেনাপ্রধান

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৫ ০২:৪২:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৫ ০২:৪২:৪৭ অপরাহ্ন
বাংলাদেশ ও পাকিস্তানের ‘ক্রমবর্ধমান সম্পর্ক’ নিয়ে যা বললেন ভারতের সেনাপ্রধান
সম্প্রতি বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে কনক্লেভে এক ইন্টারেক্টিভ অধিবেশনে তিনি এই মন্তব্য করেন।

দ্বিবেদী বলেন, “সন্ত্রাসবাদের কেন্দ্রস্থলে থাকা একটি দেশের সঙ্গে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক বাড়লে, তা নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়া উচিত। কারণ, সেই দেশের সন্ত্রাসী কার্যক্রম অন্য দেশেও ছড়িয়ে পড়তে পারে।” যদিও তিনি সরাসরি দেশের নাম উল্লেখ করেননি, তবে স্পষ্টতই ইঙ্গিত ছিল পাকিস্তানের দিকে।

তবে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে ভারতের সেনাবাহিনীর সম্পর্ক নিয়ে আশাবাদী দ্বিবেদী। তিনি বলেন, “আমাদের সামরিক-সামরিক সম্পর্ক খুবই দৃঢ়। আমরা নিয়মিত তথ্য আদান-প্রদান করি, যাতে সন্দেহ বা দ্বিধা এড়ানো যায়।”

চীন ও পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, পাকিস্তানের বেশিরভাগ সামরিক সরঞ্জামই চীন সরবরাহ করে। “দুই ফ্রন্টে লড়াইয়ের ঝুঁকি সত্যিকার বাস্তবতা,” বলেন তিনি।

সীমান্ত দিয়ে ক্রমাগত অনুপ্রবেশের কারণে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধির আশঙ্কা করেন সেনাপ্রধান। তিনি বলেন, “সন্ত্রাসীরা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকছে, যা ভবিষ্যতে বড় সংকট সৃষ্টি করতে পারে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস