ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

ধর্ষণ মামলায় মিলবে না জামিন, তদন্ত হবে ১৫ দিনেই: আইন উপদেষ্টা

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৫ ০৩:৪৮:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৫ ০৩:৪৮:৫০ অপরাহ্ন
ধর্ষণ মামলায় মিলবে না জামিন, তদন্ত হবে ১৫ দিনেই: আইন উপদেষ্টা
সম্প্রতি মাগুরায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় সারাদেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এরই মধ্যে ধর্ষণ মামলায় অভিযুক্তদের জামিন না দেওয়ার কঠোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

রবিবার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে তিনি বলেন, “ধর্ষণ মামলায় অভিযুক্তদের আর জামিন দেওয়া যাবে না। তদন্তের সময়সীমা ৩০ দিনের পরিবর্তে ১৫ দিনে নামিয়ে আনা হচ্ছে।”

নারী সহিংসতা প্রতিরোধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে আইন সংশোধনের কথা জানিয়েছেন তিনি। তার ভাষায়, “আমরা ধর্ষণ মামলার বিচার দ্রুত শেষ করতে চাই। ৯০ দিনের মধ্যে বিচার শেষ করার জন্য নির্দেশনা আসবে। প্রয়োজনে মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতেই বিচারক রায় দিতে পারবেন।”

মাগুরার ঘটনা নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। নাগরিক সমাজ, মানবাধিকার সংগঠন ও সাধারণ মানুষ দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। এই প্রেক্ষাপটে সরকার ও আইন মন্ত্রণালয়ের এমন দ্রুত সিদ্ধান্ত স্বস্তির বার্তা বয়ে আনতে পারে।

বিশ্লেষকদের মতে, ধর্ষণ মামলায় জামিন বন্ধের সিদ্ধান্ত অপরাধীদের দমন করতে সহায়তা করবে। দ্রুত বিচার কার্যক্রম চালু হলে, ভুক্তভোগীরা ন্যায়বিচার পেতে আরও আশাবাদী হবেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে