ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

রাশিয়া-চীনকে নিয়ে ইরানের নৌ মহড়া শুরু সোমবার

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৫ ০৪:০৭:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৫ ০৪:০৭:২০ অপরাহ্ন
রাশিয়া-চীনকে নিয়ে ইরানের নৌ মহড়া শুরু সোমবার
ইরান, রাশিয়া ও চীনের নৌবাহিনী যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে। ইরানের নৌবাহিনীর উদ্যোগে সোমবার (১০ মার্চ) দেশটির দক্ষিণ-পূর্ব উপকূলে এই মহড়া শুরু হবে।

তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, মহড়ায় অংশ নেবে রাশিয়া, চীন, ইরান ও ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) নৌবাহিনীর যুদ্ধজাহাজ, কমব্যাট ভেসেল ও লজিস্টিক জাহাজ।

এই মহড়ার উদ্দেশ্য আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা, বহুপাক্ষিক সহযোগিতা বাড়ানো এবং বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় অংশগ্রহণকারীদের সক্ষমতা তুলে ধরা। একইসঙ্গে সমুদ্র নিরাপত্তা নিশ্চিতকরণ ও একটি অভিন্ন সামুদ্রিক ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে যৌথ মহড়া পরিচালিত হচ্ছে।

মহড়ায় সমুদ্র বাণিজ্যের নিরাপত্তা, জলদস্যুতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে পারস্পরিক তথ্য বিনিময় এবং অপারেশনাল অভিজ্ঞতা ভাগ করে নেওয়া হবে।

চাবাহার বন্দর সংলগ্ন উত্তর ভারত মহাসাগরের কৌশলগত এলাকায় এই মহড়ার আয়োজন বৈশ্বিক শক্তিগুলোর সমুদ্র উপস্থিতির ইঙ্গিত দেয়। চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের এই অংশীদারিত্ব পশ্চিমা সামরিক প্রভাব মোকাবিলা ও আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার কৌশলের অংশ বলে বিশ্লেষকরা মনে করছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা