ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দাবিতে অনড় শিক্ষার্থীরা, ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ

  • আপলোড সময় : ০৩-১১-২০২৪ ০৩:২৮:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৪ ০৩:২৮:৪৮ অপরাহ্ন
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দাবিতে অনড় শিক্ষার্থীরা, ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতেই অনড় রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। তাই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।আন্দোলনকারীরা বলেন, ‘মানোন্নয়নের আশায় সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলেও পরীক্ষা গ্রহণে দীর্ঘসূত্রতা, ফল প্রকাশে বিড়ম্বনা ও গণহারে ফেলসহ নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।’
 
অবিলম্বে শিক্ষার্থী প্রতিনিধি, শিক্ষাবিদদের সমন্বয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠনের দাবি তোলেন তারা। আগামী সোমবারও (৪ নভেম্বর) ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি চলবে বলে জানান আন্দোলনকারীরা। দ্রুত দাবি না মানলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি তাদের।
এর আগে, গত শনিবার (২ নভেম্বর) বিকেলে ঢাকা কলেজের ক্যাফেটেরিয়ার সামনে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য প্রত্যাখ্যান করে দুই দিন ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দেন কবি নজরুল কলেজের শিক্ষার্থী জাকারিয়া বারি।
 
উল্লেখ্য, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ—সরকারি এই সাত কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে অনেকদিন ধরেই আন্দোলন করছেন কলেজগুলোর শিক্ষার্থীরা।
আরও সময় 

কমেন্ট বক্স