ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

মব জাস্টিসসহ অস্থিতিশীলতা সৃষ্টিকারীরা কঠোর নজরদারিতে: তথ্য উপদেষ্টা

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৫ ০৪:৩৬:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৫ ০৪:৩৬:১০ অপরাহ্ন
মব জাস্টিসসহ অস্থিতিশীলতা সৃষ্টিকারীরা কঠোর নজরদারিতে: তথ্য উপদেষ্টা
গত সাত মাসে দেশে মব জাস্টিসসহ অস্থিতিশীলতা সৃষ্টিকারীরা কঠোর নজরদারির মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

রোববার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

 
মাহফুজ আলম বলেন, গত সাত মাসের সব ঘটনাই নজরদারিতে আছে। যখন যার বিরুদ্ধে তথ্য-প্রমাণ মিলবে তখনই তাকে গ্রেফতার করা হবে। মব জাস্টিসসহ বিভিন্ন অস্থিতিশীল ঘটনায় জড়িতরা নজরদারির মধ্যে আছেন বলেও জানান তিনি।
 
এ সময় মিথ্যা সংবাদ প্রচার নিয়ে ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেন তিনি। তথ্য উপদেষ্টা বলেন, মিথ্যা সংবাদ প্রচার প্রতিরোধে শিগগিরই অংশীজনদের সঙ্গে বৈঠক করে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া মব জাস্টিস পরিস্থিতি সৃষ্টি হলে, থানা ঘেরাও কর্মসূচি হলে, ডাকাতি হলে তাৎক্ষণিকভাবে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। জড়িতরা যে দল-মত ও ধর্মেরই হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
 
ব্রিফিংয়ে উপস্থিত স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, হিজবুত তাহরীর একটি নিষিদ্ধ সংগঠন। বাংলাদেশে তারা কোনোভাবেই কোনো কার্যক্রম চালাতে পারবে না। তাদের যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে এখন থেকে কঠোর অবস্থান নেবে সরকার।
 

 
এ সময় অন্যায়ের শিকার সাধারণ মানুষ কোনো থানা বা পুলিশের কাছে গিয়ে উপকার না পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু