ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামে আরও ৬ জনের মৃত্যু ‘বাংলাদেশ ফার্স্ট’, সব অর্জন দেশের মানুষের জন্য: সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক বিদেশ সফর ‘সফল’, প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ প্রথম বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৯২০ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজারের অধিক কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রীর আহ্বান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব: শিক্ষামন্ত্রী শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয়

বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ড: জাতিসংঘের অধীনে বিচার দাবি জামায়াতের

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৫ ০৪:৪২:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৫ ০৪:৪২:১১ অপরাহ্ন
বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ড: জাতিসংঘের অধীনে বিচার দাবি জামায়াতের
সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের অধীনে সুষ্ঠু তদন্ত দাবি করে বিচার চেয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।রোববার (৯ মার্চ) এক গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান তিনি।

 
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশ সীমান্তে প্রায়ই বিনা কারণে হত্যাকাণ্ড ঘটায়। ভারত-বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নিয়ে আসার জন্য ভারত বারবার প্রতিশ্রুতি দিলেও হত্যাকাণ্ড ক্রমাগতভাবেই বাড়ছে।
 

 
মানবাধিকার সংস্থা ‘অধিকার’র এক প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে ২০০৯ থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত বিএসএফ ৫৮৮ জন বাংলাদেশিকে হত্যা করেছে। এ সময় আহত হয়েছেন ৭৭৩ জন বাংলাদেশি নাগরিক। প্রতিবেদন অনুযায়ী, ২০০৯ সালে সীমান্তে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্ত হত্যা নিয়ে কাজ করা মানবাধিকার সংস্থাগুলোর তথ্যানুযায়ী গত ১৬ বছরে বিএসএফের হাতে ৫৮৮ জন বাংলাদেশি হত্যার ঘটনা ঘটলেও আজ পর্যন্ত কোনো হত্যাকাণ্ডেরই তদন্ত ও বিচারকাজ সম্পন্ন হয়নি।
 
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, সীমান্তে বাংলাদেশিদের অন্যায়ভাবে হত্যাকাণ্ডের বিচার না হওয়া খুবই উদ্বেগজনক। সরকারের নতজানু ও দুর্বল পররাষ্ট্র নীতির কারণেই ভারত বারবার বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ড ঘটাচ্ছে। দেশবাসী মনে করে, এসব হত্যাকাণ্ডের জন্য সরকারের দুর্বল পররাষ্ট্র নীতিই দায়ী।
 

বাংলাদেশের জনগণ সব সময়ই প্রতিবেশীদের কাছে বন্ধুসুলভ আচরণ কামনা করে জানিয়ে তিনি বলেন, আমরা আশা করব, ভারত সরকার সীমান্তে অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড বন্ধ করবে সব হত্যাকাণ্ডের সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। সেইসঙ্গে আমরা জাতিসংঘের মাধ্যমে সব বাংলাদেশি হত্যাকাণ্ডের ঘটনার আন্তর্জাতিক তদন্ত ও বিচার দাবি করছি। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে জোর আহ্বান জানাচ্ছি।

কমেন্ট বক্স
আমি প্রথম ‘বলির পাঁঠা’ হতে পারি, কিন্তু শেষ নই : মাহফুজ

আমি প্রথম ‘বলির পাঁঠা’ হতে পারি, কিন্তু শেষ নই : মাহফুজ