ঢাকা , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড বৃষ্টির সঙ্গে পড়ল ১ মণ ওজনের শিলাখণ্ড রাহুলের মৃত্যু হলেও যেভাবে বেঁচে ফিরলেন অভিনেত্রী শ্বেতা জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দেশজুড়ে বৃষ্টির আভাস, হতে পারে শিলাবৃষ্টিও দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, শ্রদ্ধা নিবেদন মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে পা পিছলে পড়ে আহত ইসহাক দার শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হতে পারে অনলাইন ক্লাস চাচিকে নিয়ে উধাও ভাতিজা সংসদে বিল আকারে উঠছে না গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী জিরো ওয়েটিং টাইমে’ ফিরেছে চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যে গতি যুদ্ধবাজদের প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেন না: পোপ লিও ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার টেবিলে বসাবে পাকিস্তান: শেহবাজ শরীফ নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা পানিতে ডুবে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু

ধর্ষণের মামলার বিচার ৯০ দিন ও তদন্ত শেষ করতে হবে ১৫ দিনের মধ্যে: আইন উপদেষ্টা

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৫ ০৪:৪৯:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৫ ০৪:৪৯:১৫ অপরাহ্ন
ধর্ষণের মামলার বিচার ৯০ দিন ও তদন্ত শেষ করতে হবে ১৫ দিনের মধ্যে: আইন উপদেষ্টা

ধর্ষণ মামলার বিচার ৯০ দিনের মধ্যে শেষ করতে হবে। আর ১৫ দিনের মধ্যে তদন্ত শেষ করার বিধান রেখে, সংস্কার হচ্ছে বিদ্যমান আইন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ধর্ষণকে জামিন অযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। ধর্ষণের মামলাগুলো তদারকি করার জন্য আইন মন্ত্রণালয়ের আলাদা একটা সেল থাকবে, যেন অযথা সময় কালক্ষেপণ না করা হয়।

রোববার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, মাগুড়ার ওই শিশুর ঘটনায় আমরা মর্মাহত। চারজনকে গ্রেফতার করা হয়েছে। এই মামলার আসামিরা কোন ছাড় পাবে না। দ্রুত সময়ে বিচারের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, রাস্তাঘাটে যৌন নিপীড়ন প্রতিরোধে অতিদ্রুত স্বরাষ্ট্র মন্ত্রাণালয় ও পুলিশের পক্ষ থেকে আলাদা একটা হটলাইন প্রদান করা হবে। এছাড়াও রাস্তাঘাটে যেকোনো ঘটনা ঘটলে এটাতে অভিযোগ করা যাবে। এই হটলাইন ২৪ ঘণ্টা চালু থাকবে। এটা তদারকি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডেডিকেটেড সেল থাকবে।

সম্প্রতি ঢাবিতে ঘটে যাওয়া ছাত্রী হেনস্তার ঘটনার বিষয়ে তিনি বলেন, এ ঘটনায় তাকে চাপ দিয়ে মামলা প্রত্যাহার করা হয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হবে। সেদিন মামলা প্রত্যাহার করায় যৌন নিপীড়ক জামিন পেয়েছিল।


কমেন্ট বক্স
হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা

হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা