ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

আফগানিস্তানের ক্রিকেট নিষিদ্ধ করতে চাপ বাড়ছে

  • আপলোড সময় : ১০-০৩-২০২৫ ০১:৩০:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৫ ০১:৩০:৩৩ অপরাহ্ন
আফগানিস্তানের ক্রিকেট নিষিদ্ধ করতে চাপ বাড়ছে
বিগত কয়েক বছর ধরেই আফগানিস্তানে নারীদের ক্রিকেট খেলার সুযোগ না দেওয়ার কারণে মানবাধিকার সংস্থাগুলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর কাছে আফগানিস্তান সম্পর্কে বিভিন্ন অভিযোগ তুলে এসেছে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকেও আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নিষেধ করা হয়েছিল। তবে এসব অভিযোগ এবং অনুরোধ উপেক্ষা করে আফগানিস্তান তাদের ক্রিকেট কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এবার মানবাধিকার সংস্থা 'হিউম্যান রাইটস ওয়াচ' আইসিসির কাছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সদস্যপদ স্থগিত করার দাবি জানিয়েছে। সংস্থাটি আফগানিস্তানে নারীদের অধিকার লঙ্ঘনের জন্য আইসিসির প্রতি আফগানিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

আইসিসিকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, "যতক্ষণ না পর্যন্ত আফগানিস্তানে নারীরা শিক্ষা এবং খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ পায়, ততক্ষণ ওই দেশটি আইসিসির সদস্যপদ থেকে স্থগিত করা হোক এবং আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ থেকে বিরত রাখা হোক।"

হিউম্যান রাইটস ওয়াচ আরও অনুরোধ জানিয়েছে, আইসিসি যেন জাতিসংঘের 'বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস' নির্দেশিকায় ভিত্তি করে একটি মানবাধিকার নীতি প্রণয়ন করে।

শুক্রবার (৭ মার্চ) আইসিসি চেয়ারম্যান জয় শাহকে পাঠানো চিঠিতে মানবাধিকার সংস্থাটি নিজেদের অবস্থান তুলে ধরে। তাদের পক্ষ থেকে এটি পাঠানো হয়েছে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের ঠিক আগে। চিঠিতে বড় ধরনের হুমকি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়, "২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু তালেবান নারীদের খেলাধুলা থেকে বঞ্চিত করেছে, যা অলিম্পিক চার্টারের লঙ্ঘন।"

হিউম্যান রাইটস ওয়াচ মনে করিয়ে দিয়েছে, ১৯৯১ সালে তালেবান শাসনকালে আফগানিস্তানকে অলিম্পিক থেকে নিষিদ্ধ করা হয়েছিল। এদিকে, আইসিসির আইন অনুযায়ী, টেস্ট মর্যাদা পেতে হলে ওই দেশে পুরুষদের পাশাপাশি নারী ক্রিকেটেরও কার্যক্রম চালু থাকতে হবে।

তবে, এসব সমালোচনা এবং দাবির পরও আফগানিস্তান তাদের ক্রিকেট কার্যক্রম অব্যাহত রেখেছে, যেখানে তালেবান সরকারের অধীনে নারীদের জন্য খেলাধুলা নিষিদ্ধ রয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা