ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ

পটুয়াখালী‌তে ডাকাতির চেষ্টার সময় দুইজন আটক

  • আপলোড সময় : ১০-০৩-২০২৫ ০১:৫১:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৫ ০১:৫১:৩৭ অপরাহ্ন
পটুয়াখালী‌তে ডাকাতির চেষ্টার সময় দুইজন আটক
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ডাকাতির চেষ্টার সময় দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন মাকসুদ মজুমদার (৩৯) ও মনির হোসেন (৩৭)।

রোববার (৯ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবীগঞ্জ গ্রামের সরদার বাড়িতে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়। মাকসুদের বাড়ি নীলগঞ্জ গ্রামে এবং মনিরের বাড়ি সুলতানগঞ্জে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাত ১টার দিকে ১০ থেকে ১২ জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে সরদার বাড়িতে প্রবেশ করে। মাকসুদ ও মনির, নীল কান্তি সরদারের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ৯৯৯ এ ফোন করেন। পরে পুলিশের সহায়তায় তাদের আটক করা হয়।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, মাকসুদ মজুমদার নীলগঞ্জ ইউনিয়নের বিভিন্ন চুরি ডাকাতির ঘটনায় পুলিশের সন্দেহের তালিকায় ছিলেন। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা

দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা