ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

জুলাই অভ্যুত্থান নিয়ে ভলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা জানালো সেনাবাহিনী

  • আপলোড সময় : ১০-০৩-২০২৫ ০২:৪৯:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৫ ০২:৪৯:০৯ অপরাহ্ন
জুলাই অভ্যুত্থান নিয়ে ভলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা জানালো সেনাবাহিনী
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মি. ভলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (১০ মার্চ) আইএসপিআর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের ‘হার্ডটক’ অনুষ্ঠানে মি. ভলকার তুর্কের মন্তব্যের পর বাংলাদেশ সেনাবাহিনী এই প্রতিক্রিয়া জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাবাহিনী মানবাধিকারের তাৎপর্য যথাযথভাবে মূল্যায়ন করে এবং গঠনমূলক সমালোচনা গুরুত্বের সঙ্গে গ্রহণ করে। তবে, তারা মনে করে যে, কিছু বিষয়ে উক্ত মন্তব্যের স্পষ্টীকরণের প্রয়োজন রয়েছে। সেনাবাহিনী জানায়, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার থেকে এ বিষয়ে কোনো ইঙ্গিত বা বার্তা তারা পাইনি। যদি উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে, তবে তা বাংলাদেশ সরকারকে জানানো হয়ে থাকতে পারে, সেনাবাহিনীকে নয়।

সেনাবাহিনী আরও উল্লেখ করেছে যে, তারা জাতীয় নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী কাজ করে এবং সর্বদা আইনের শাসন ও মানবাধিকার নীতির প্রতি শ্রদ্ধাশীল। মি. ভলকার তুর্কের মন্তব্য কিছু মহলে ভুলভাবে উপস্থাপিত হওয়ায় সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে ভ্রান্ত ধারণা সৃষ্টি হতে পারে, যা তাদের পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে।

বাংলাদেশ সেনাবাহিনী তাদের ইতিহাসে জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করেছে এবং কখনো জনগণের ইচ্ছার বিরুদ্ধে কাজ করেনি। ২০২৪ সালের আন্দোলনের সময়ও তারা কোনো পক্ষপাত বা বাহ্যিক প্রভাব ছাড়া জননিরাপত্তা নিশ্চিত করেছে।

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে, বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব এবং নিষ্ঠার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের সঙ্গে তাদের দীর্ঘদিনের সুসম্পর্কের গুরুত্বকে মূল্যায়ন করে এবং সবসময় দেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে