ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

চুপ করুন, ছোট মানুষ: পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীকে ইলন মাস্ক

  • আপলোড সময় : ১০-০৩-২০২৫ ০৪:১৩:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৫ ০৪:১৩:৫৪ অপরাহ্ন
চুপ করুন, ছোট মানুষ: পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীকে ইলন মাস্ক
ইউক্রেনে স্টারলিংক স্যাটেলাইট ব্যবহার নিয়ে গতকাল রোববার পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লা সিকোরস্কির সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ধনকুবের ইলন মাস্ক বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ওই দিন তাঁরা একের পর এক পোস্ট দিতে থাকেন।

স্টারলিংক বন্ধ করার কথা উল্লেখ করে মাস্কের একটি পোস্টের জবাবে সিকোরস্কি ইঙ্গিত দিয়ে লেখেন, এমন যেকোনো হুমকি দেওয়ার কারণে ইন্টারনেট সরবরাহকারী অন্য প্রতিষ্ঠান খোঁজা শুরু করতে হবে।

ইলন মাস্ক স্টারলিংক বন্ধ করে দেবেন বলে যে কথা উঠেছে, রুবিও তা তাৎক্ষণিক উড়িয়ে দিয়ে সিকোরস্কির প্রতি কৃতজ্ঞ থাকার আহ্বান জানান।


একটু পরপর এই তিনজন এক্সে পাল্টাপাল্টি পোস্ট করতে থাকেন। শেষ পর্যন্ত মাস্ক সিকোরস্কিকে ‘ছোট মানুষ’ বলে সম্বোধন করেন।

স্টারলিংকের সিস্টেমটি স্পেসএক্সের মিশনের অংশ, যা বিশ্বজুড়ে যুদ্ধক্ষেত্রের মতো প্রত্যন্ত এবং সুবিধাবঞ্চিত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সরবরাহ করে।

স্টারলিংক ‘ইউক্রেনীয় সেনাবাহিনীর মেরুদণ্ড ’—এ কথা লিখে এক্সে পোস্ট করেন মাস্ক। এরপরই রোববার বিষয়টি নিয়ে তাঁদের তিনজনের মধ্যে বিতর্ক বেঁধে যায়। মাস্ক লিখেছেন, ‘আমি যদি এটি বন্ধ করে দিই, তবে তাদের পুরো রণাঙ্গন ভেঙে পড়বে।’

এরপর সিকোরস্কি মাস্কের পোস্টের জবাবে বলেন, পোল্যান্ড এই পরিষেবার (স্টারলিংক) জন্য অর্থ পরিশোধ করছে।

সিকোরস্কি লিখেছেন, ইউক্রেনের স্টারলিংকগুলোর জন্য পোলিশ ডিজিটাইজেশন মন্ত্রণালয় প্রতিবছর প্রায় পাঁচ কোটি ডলার খরচ করে । তিনি বলেন, ‘স্পেসএক্স যদি একটি অনির্ভরযোগ্য সেবাদানকারী হিসেবে প্রমাণিত হয়, তবে আমরা অন্য সরবরাহকারীদের সন্ধান করতে বাধ্য হব।’

রুবিও এক্স পোস্টে লিখেছেন, ‘স্টারলিংক থেকে ইউক্রেনকে বিচ্ছিন্ন করার বিষয়ে কেউ কোনো হুমকি দেয়নি। স্টারলিংক ছাড়া ইউক্রেন অনেক আগেই এই যুদ্ধে হেরে যেত এবং রুশরা এখন পোল্যান্ডের সীমান্তে থাকত। তাই কৃতজ্ঞতা প্রকাশ করুন।’

মাস্ক পরে সিকোরস্কির পোস্টের জবাবে তাকে ‘ছোট মানুষ’ বলে অভিহিত করেন।

মাস্ক লিখেছেন, ‘চুপ করুন, ছোট মানুষ। আপনারা খরচের একটা ক্ষুদ্র অংশ পরিশোধ করেন। আর স্টারলিংকের কোনো বিকল্প নেই।’

স্টারলিংক টার্মিনালগুলো ইউক্রেনের সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়ক। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে এটি ব্যবহার করা হচ্ছে। দেশটিতে হাজার হাজার টার্মিনাল রয়েছে, যার মধ্যে ২০২৩ সালের জুনে মার্কিন প্রতিরক্ষা বিভাগের কেনা ৫০০টি পর্যন্ত টার্মিনাল রয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামেবির ভিসিকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষরের ঘটনায় গ্রেফতার ১

রামেবির ভিসিকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষরের ঘটনায় গ্রেফতার ১