ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

যুক্তরাজ্যে শিশু ধর্ষণে দণ্ডিত নারীর মরদেহ মিললো কারাগারে

  • আপলোড সময় : ১০-০৩-২০২৫ ০৪:২৭:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৫ ০৪:২৭:৪৮ অপরাহ্ন
যুক্তরাজ্যে শিশু ধর্ষণে দণ্ডিত নারীর মরদেহ মিললো কারাগারে
যুক্তরাজ্যে শিশু ধর্ষণের দায়ে দণ্ডিত রেবেকা হলওয়েকে (৩১) কারাগারে মৃত অবস্থায় পাওয়া গেছে। গত সপ্তাহে কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ডারহামের এইচএম কারাগার লো নিউটনে সাড়ে ১২ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন তিনি। সাজা শুরুর পাঁচ বছরেরও কম সময়ের মধ্যে তার মৃত্যু হয়।

পরিবারকে তার মৃত্যুর খবর জানানো হলেও কীভাবে এই ঘটনা ঘটেছে সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে পিপল ম্যাগাজিন।


এক বিবৃতিতে যুক্তরাজ্যের কারা কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৩ ফেব্রুয়ারি এইচএমপি/ওয়াইওআই লো নিউটনের বন্দি রেবেকা হলওয়ে মারা গেছেন। কারাগারে মৃত্যুর প্রতিটি ঘটনার মতোই এটি তদন্ত করবে প্রিজন অ্যান্ড প্রোবেশনস ওম্বুডসম্যান।



২০১৮ সালে গ্রেট ফ্রম্বসি ক্রাউন কোর্টে শিশুদের প্রতি যৌন সহিংসতার অভিযোগ স্বীকার করেন রেবেকা হলওয়ে। তার বিরুদ্ধে শিশু ধর্ষণসহ একাধিক যৌন নির্যাতনের অভিযোগ ছিল, যার প্রেক্ষিতে আদালত তাকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেন।

বিচারক পল ওয়াটসন এই মামলাকে তার দেখা ‘সবচেয়ে মর্মান্তিক’ মামলাগুলোর একটি হিসেবে বর্ণনা করেন। তিনি জানান, হলওয়ে এক সিরিয়াল শিশু নিপীড়ক অলিভার উইলসনের সঙ্গে পরিচিত হন এক ডেটিং অ্যাপে। এরপর তারা যৌথভাবে শিশুদের ওপর ভয়াবহ নির্যাতন চালান।

রায় ঘোষণার সময় বিচারক বলেন, শিশুটিকে যৌন নির্যাতনের সময় আপনি উইলসনকে উৎসাহিত করেছিলেন এবং ওই ভয়ংকর কাজে নিজেও অংশ নিয়েছিলেন। এতে আপনি বিকৃত যৌন আনন্দ পেয়েছেন। আপনারা দুজন শিশুটির ওপর যে নৃশংসতা চালিয়েছেন, তার দীর্ঘমেয়াদি প্রভাব হয়তো কখনোই পুরোপুরি জানা যাবে না। তবে এটি যে তার জীবনে গভীর ক্ষত তৈরি করেছে, তা নিশ্চিত।


তদন্তকারীরা হলওয়ের কাছ থেকে শিশুদের অন্তর্বাসের ছবি, যৌন খেলনা এবং শিশু নির্যাতনের ছবি উদ্ধার করেন। অন্যদিকে, অলিভার উইলসন ১১টি যৌন নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত হন, যার মধ্যে পাঁচটি ধর্ষণের অভিযোগ ছিল। তাকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।


উইলসনের মোবাইল ফোন পরীক্ষা করে দেখা যায়, সেখানে হলওয়ের সঙ্গে শিশু নির্যাতন সংক্রান্ত ‘অত্যন্ত যৌনতাপূর্ণ ও গ্রাফিক’ আলোচনা ছিল।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা