ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

অপুর ইঙ্গিতপূর্ণ পোস্ট, নিশানায় বুবলী!

  • আপলোড সময় : ১০-০৩-২০২৫ ০৪:৩৯:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৫ ০৪:৩৯:৪২ অপরাহ্ন
অপুর ইঙ্গিতপূর্ণ পোস্ট, নিশানায় বুবলী!
সাম্প্রতিক সময়ে একের পর এক শিশু নির্যাতনের ঘটনা গোটা দেশকে স্তব্ধ করে দিয়েছে। বিশেষ করে মাগুরায় ৮ বছরের শিশুর ওপর ভয়াবহ নির্যাতনের ঘটনায় সাধারণ মানুষ থেকে শুরু করে বিনোদন অঙ্গনের তারকারাও ক্ষোভ প্রকাশ করেছেন। মেগাস্টার শাকিব খান, অভিনেতা নীলয় আলমগীরসহ অনেকে দ্রুত বিচার দাবি করেছেন, যা সমাজে ন্যায়বিচারের আশার আলো দেখিয়েছে।

তবে এমন শোকাবহ পরিস্থিতিতেও ব্যক্তিগত দ্বন্দ্ব যেন থেমে নেই। সম্প্রতি চিত্রনায়িকা শবনম বুবলী তার সন্তান শেহজাদ খান বীরের একটি লেখা সামাজিক মাধ্যমে শেয়ার করেন। এরপর চিত্রনায়িকা অপু বিশ্বাস একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে লেখেন, ‘এক মা তার মৃত্যুর মুখে ঢলে পড়া সন্তানের জন্য হাহাকার করে মরছে। আরেক মায়ের আদিখ্যেতা উপচে পড়ছে।’

নেটিজেনদের ধারণা, অপুর এই মন্তব্য বুবলীকে লক্ষ্য করে করা হয়েছে। কারণ, অতীতেও শাকিব খানকে কেন্দ্র করে অপু-বুবলীর ব্যক্তিগত টানাপোড়েন বারবার প্রকাশ্যে এসেছে।

তবে যখন একটি শিশু মৃত্যুর সঙ্গে লড়ছে, তখন তারকাদের ব্যক্তিগত দ্বন্দ্বের চেয়ে আরও বেশি জরুরি হয়ে ওঠে সামাজিক সংহতি ও সমবেদনা। তাদের শক্তিশালী কণ্ঠস্বর সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এই মুহূর্তে হয়তো প্রয়োজন — ব্যক্তি বিরোধ ভুলে, নিপীড়িতদের পাশে দাঁড়ানোর। কারণ, তারকাদের ঐক্যবদ্ধ অবস্থানই পারে সমাজে আশার বার্তা ছড়িয়ে দিতে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে