ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশের রফতানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর সরকারি বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার মিঠাপুকুরে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ১৮ বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী

বিয়ের তিন দিন পর শ্বশুরবাড়িতে মিলল নববধূর লাশ, স্বামী আটক

  • আপলোড সময় : ১০-০৩-২০২৫ ০৪:৪২:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৫ ০৪:৪২:৪০ অপরাহ্ন
বিয়ের তিন দিন পর শ্বশুরবাড়িতে মিলল নববধূর লাশ, স্বামী আটক
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিয়ের তিন দিনের মাথায় স্বামীর বাড়ি থেকে তানিয়া আক্তার (১৮) নামে এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পুনট্টি ইউনিয়নের দক্ষিণ হযরতপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত তানিয়া আক্তার পার্বতীপুর উপজেলার কুড়িয়াইল গ্রামের আবু তালেবের মেয়ে।

নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে দুই পরিবারের আলোচনার মধ্যমে তানিয়া আক্তারের সঙ্গে পাশের উপজেলার দক্ষিণ হয়তপুর গ্রামের মো. আব্দুর রহিমের সঙ্গে বিয়ে হয়। শনিবার রাতে আব্দুর রহিমের বাড়ি থেকে তানিয়াকে নিজ বাড়িতে আনা হয়। রোববার তানিয়াকে নিতে আব্দুর রহিমের বাড়ি থেকে লোকজন আসেন। খাওয়া-দাওয়া শেষে তারা নতুন বউকে নিয়ে সন্ধ্যার আগে চলে যান। পরে রাত ৩টার দিকে পরিবারের সদস্যরা জানতে পারেন জামাই রহিম মেয়েকে গলা টিপে মেরে ফেলেছে। 



চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওদুদ গনমাধ্যমকে বলেন, ঘাতক স্বামীকে আমার দ্রুত ঘটনাস্থলে গিয়ে আটক করি। পরে আমরা প্রাথমিকভাবে জানতে পারছি স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যর জেরে মুখ চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করেছে। নিহতের পরিবারের সদস্যরা একটি হত্যা মামলা দায়ের করেছে। আসামিকে কোর্টে চালান করা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ

নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ